img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের প্রস্তুতি

আজ চৈত্র মাসের ৩০ তারিখ, চৈত্রসংক্রান্তি। বাংলা বছরের শেষ দিনে দেশজুড়ে আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে পুরোনো বছরের জরা-জীর্ণতা ভুলে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি চলছে। এই দিনে মানুষ পুরোনো বছরের দুঃখ, ক্লেশ ও হতাশাকে বিদায় জানিয়ে নতুন বছরের সুখ-সমৃদ্ধি ও আলোর প্রত্যাশা করে। নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালিরা এই দিনটি উদযাপন করেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সংক্রান্তি বলতে এক রাশি থেকে আরেক রাশিতে সূর্যের গমনকে বোঝায়। নতুন বাংলা বছরে প্রবেশের আগে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, যা শুভ সময় হিসেবে বিবেচিত হয়। এ সময় নানা ধর্মীয় বিশ্বাসে শনি, রাহু ও মঙ্গল গ্রহকে তুষ্ট করার জন্য স্নান, দান, ব্রত ও উপবাস পালনের প্রচলন রয়েছে।

পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের প্রস্তুতি

কিডনি চিকিৎসকের হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজি ও চিকিৎসককে হেনস্তার ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মামলার প্রধান আসামি মঈনকে নড়াইল জেলার কালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কিডনি চিকিৎসকের হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় হজে অংশ নেওয়া যাবে না: সৌদি আরব

পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ হিসেবে গণ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। এর ফলে ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবেন, তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন হলেও তাদেরও “নুসুক” অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে।

হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় হজে অংশ নেওয়া যাবে না: সৌদি আরব

বৈশ্বিক সংকটে কম মুনাফার পথে হাঁটার আহ্বান

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ইরানের পালটা হামলার মধ্য দিয়ে সংঘাত ৪০তম দিন অতিক্রম করেছে। যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় না পৌছানোর কারণে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই দীর্ঘস্থায়ী সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও স্পষ্ট হয়ে উঠেছে।

বৈশ্বিক সংকটে কম মুনাফার পথে হাঁটার আহ্বান

বিশ্বকাপ যাত্রায় ইরানের ঠিকানা থাকছে যুক্তরাষ্ট্রেই

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের উত্তাপেই এখন বেশি আলোচনায়। রাজনৈতিক টানাপোড়েন, নিরাপত্তা শঙ্কা এবং কূটনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে আসর শুরুর আগেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ফুটবল ফেডারেশন তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানায়। তাদের দাবি ছিল, নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পার্দো এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের প্রস্তাব বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত ফিফা এতে সম্মতি দেয়নি।

বিশ্বকাপ যাত্রায় ইরানের ঠিকানা থাকছে যুক্তরাষ্ট্রেই

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল নিষিদ্ধ মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা থানায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ এপ্রিল  দিবাগত রাত ১টার পর এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঈদগাহ পাড়া এলাকার মো. নূরুল ইসলাম (৫৫) এবং তার স্ত্রী মোসা. আলেয়া বেগম (৫০)-এর হেফাজত থেকে ১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল নিষিদ্ধ মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দর্শনায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টায় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে। সোমবার সকাল সোয়া ৯টায় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দর্শনায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বিসিবি ছাড়ার পর গবেষণায় মনোযোগ দিতে চান বুলবুল

জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বোর্ড ভেঙে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আর নেই আমিনুল ইসলাম বুলবুল। তবে বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। এর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গেম ডেভেলপমেন্ট বিভাগে দায়িত্ব পালন করেছেন। বিসিবি থেকে বিদায়ের পর তাঁর পরবর্তী পরিকল্পনা কী-এ নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাক্ষাৎকারে বুলবুল জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলে একটি বড় চাকরির সুযোগ ছিল তাঁর সামনে। তবে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। তাঁর ভাষায়, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলে একটি বড় সুযোগ এসেছিল। কিন্তু দুটি বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। ফলে সেটি আর হচ্ছে না।”

বিসিবি ছাড়ার পর গবেষণায় মনোযোগ দিতে চান বুলবুল

ভিপির আপত্তি, ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ব্যানারে গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ নিয়ে আয়োজিত একটি সেমিনার শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি। আয়োজকদের দাবি, অভ্যন্তরীণ মতবিরোধ ও প্রশাসনিক জটিলতায় দুদফা চেষ্টা করেও অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। বিশেষ করে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু স্বয়ং নিজেই এতে আপত্তি জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভিপির আপত্তি, ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার

বিয়ে ছিল আবেগের ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও বিভিন্ন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতির মাধ্যমে সারা বছরই আলোচনায় থাকেন। বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে নতুন লুকে ছবি শেয়ার সব মিলিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রেই রয়েছেন তিনি। তবে পেশাগত জীবনের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের কমতি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবেই জানান, জীবনের সেই সিদ্ধান্তটি ছিল আবেগপ্রসূত এবং ভুল।

বিয়ে ছিল আবেগের ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

প্রকাশক হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

ক্রিকেট মাঠে বিশ্বজোড়া খ্যাতি, ব্যবসা ও রাজনীতিতে সক্রিয় উপস্থিতি-সব মিলিয়ে বহুমাত্রিক ক্যারিয়ার গড়ে তুলেছেন সাকিব আল হাসান। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন অধ্যায়—গণমাধ্যম ও প্রকাশনা জগৎ। দেশের সাবেক এই অধিনায়ক শিগগিরই একটি ডিজিটাল সংবাদমাধ্যমের প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখান থেকেই তিনি নতুন এই উদ্যোগের প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, “বিয়ন্ড বাংলা” নামে একটি অনলাইন সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন তিনি, যেখানে বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে।

প্রকাশক হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

মেসি-রোনালদো-নেইমার, স্বপ্নের বিশ্বকাপে কে থাকবেন আলোচনার কেন্দ্রে?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগে একজন ফুটবলপ্রেমীর করা একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। তিন কিংবদন্তি ফুটবলারের ছবি দিয়ে তিনি লিখেছিলেন—‘দ্য থ্রি স্টুজেস’, অর্থাৎ তিন ‘জোকার’। প্রথমে বিষয়টি ঠাট্টা মনে হলেও, এর পেছনে ছিল ভিন্ন এক ব্যাখ্যা। গত দেড় দশক ধরে ফুটবল দুনিয়ায় আধিপত্য বিস্তার করা তিন তারকা—লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার- তাদের অসাধারণ দক্ষতা ও বিনোদনমূলক ফুটবলের জন্যই মূলত এভাবে উল্লেখ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। দর্শকদের আনন্দ দেওয়া এবং ম্যাচকে রোমাঞ্চকর করে তোলার ক্ষমতাই তাদের আলাদা করেছে। প্রায় শতবর্ষ আগে জনপ্রিয় কমেডি শো ‘দ্য থ্রি স্টুজেস’-এর মতোই এই তিন তারকার ক্যারিয়ারও দীর্ঘ, প্রভাবশালী এবং স্মরণীয় হয়ে আছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তারা ফুটবল সংস্কৃতিকে বদলে দিয়েছেন বলেও ফুটবল বিশ্লেষকদের মত।

মেসি-রোনালদো-নেইমার, স্বপ্নের বিশ্বকাপে কে থাকবেন আলোচনার কেন্দ্রে?

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">কেন ভেস্তে গেল যুক্তরাষ্ট্র&ndash;ইরান আলোচনা?</span>

মাত্র একটি ফোনকল—আর তাতেই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকের পর কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">কেন ভেস্তে গেল যুক্তরাষ্ট্র&ndash;ইরান আলোচনা?</span>

গুলিস্তানে অভিযান, ১১৭ চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ একটি সক্রিয় মোবাইল চোরাকারবারি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তি মোঃ জহুরুল ইসলাম (৩৮)। রোববার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গুলিস্তানে অভিযান, ১১৭ চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্তজুড়ে চোরাচালান প্রতিরোধে জোরালো অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একাধিক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। অভিযানগুলো চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, কাজিয়াতলী, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্ত এলাকায়।

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ছাড়াল ১২ শতাধিক&nbsp;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের ঢল নেমেছে।  রোববার (১২ এপ্রিল) রাতে দলীয় সূত্র জানিয়েছে, তিন দিনের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহকারীর সংখ্যা এক হাজার দুই শত ছাড়িয়েছে, আর জমা পড়েছে ৯ শতাধিক আবেদন। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই নারী প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক অঙ্গনের পরিচিত নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, উদ্যোক্তা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও মনোনয়ন দৌড়ে শামিল হয়েছেন

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ছাড়াল ১২ শতাধিক&nbsp;

পহেলা বৈশাখের পাতে যেসব খাবার রাখতে পারেন

বাংলা নববর্ষ শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের এক অনন্য মিলনমেলা। পহেলা বৈশাখে নতুন বছরকে স্বাগত জানানো হয় পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে নতুন শুরুর অঙ্গীকারে। আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো বৈশাখী খাবার। বৈশাখের দিনে পাতে কী থাকবে, তা নিয়ে থাকে আলাদা আগ্রহ। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আধুনিক পদও এখন বৈশাখী আয়োজনে জায়গা করে নিয়েছে।

পহেলা বৈশাখের পাতে যেসব খাবার রাখতে পারেন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

২৬ হাজার প্রতিষ্ঠানে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য

দেশজুড়ে প্রায় ২৬ হাজার বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ৬০ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রায় দেড় যুগ ধরে চলমান এই শিক্ষক সংকটের কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশের অধিকাংশ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানেই পড়াশোনা করে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষা মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি পৃথক তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। উপজেলা পর্যায়ে এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে এই প্রক্রিয়া পরিচালনার কথা বলা হয়েছে।

২৬ হাজার প্রতিষ্ঠানে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলা, শতাধিক নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় ভুলবশত দেশটির যুদ্ধবিমান একটি গ্রামীণ বাজারে আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বরে আশংকা করা হচ্ছে।হামলাটি  হয় ইয়োবি রাজ্যের জিল্লি গ্রামে, যা বর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা এবং বোকো হারামের ঘাঁটি হিসেবে পরিচিত। রোববার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এ হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা লাওয়ান জান্না নুর গেইদাম জানান, মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জনের কাছাকাছি।

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলা, শতাধিক নিহত