img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি সানী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সংসদীয় (ঢাকা-১৭) আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রমের সুবিধার্থে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানী।  সোমবার...

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি সানী

<span style="font-size: 14pt; color: #000000;">জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী</span>

জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য—এ দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন একটি দল, যারা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়। আমরা খাল খনন শুরু করলাম। সারা বাংলাদেশে আমরা এটা করব।

<span style="font-size: 14pt; color: #000000;">জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী</span>

সুন্দর ভোটে আপত্তি ওঠে ভোটের পর : সিইসি

সুন্দর ভোট হলে আপত্তিগুলো ভোট হয়ে যাওয়ার পর ওঠে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এবারও তাই হয়েছে বলে জানান সিইসি।

সুন্দর ভোটে আপত্তি ওঠে ভোটের পর : সিইসি

বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান

পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান । আজ ১৬ মার্চ দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রবিবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তিনি এবং তার দল ও দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান

পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। মোহাম্মদ আইয়ুব মিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বয়স হওয়ায় এখন আর দায়িত্ব নিতে চান না। অবসরের সময়টুকু স্বস্তিতে কাটাতে চান।

পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

ভারতের পর্যটন ভিসা চালুর বিষয়ে যা বললেন হাইক&zwnj;মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান তি‌নি।

ভারতের পর্যটন ভিসা চালুর বিষয়ে যা বললেন হাইক&zwnj;মিশনার

মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট বাতিল আজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা। যার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৬ মার্চ) মোট ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত: ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই): ৮টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি সহ মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। 

মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট বাতিল আজ

ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজের পদত্যাগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজের পদত্যাগ

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী&nbsp;</span>

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিএনপি সরকার। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছে সড়কপথে খাল খননের কর্মসূচি স্থলে যান। সাহাপাড়ায় নিজেই কোদাল হাতে খাল খননে অংশ নেন।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী&nbsp;</span>

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

ঈদের ছুটির সময় (ঈদের দিন ছাড়া) ব্যাংক সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এই সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে উত্তাপ দেখা দিয়েছে। গত রোববার (১৫ মার্চ) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন। এর মাধ্যমে সোমবার (১৬ মার্চ) থেকে দুই আসনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে এই দুই আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেন। বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষণা করা হয়।

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

যশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন

পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও ধর্মীয় সচেতনতার অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয় ও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। রবিবার সকাল ৮টায় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ অভিযানে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়-এর কর্মকর্তা-কর্মচারী, মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট কর্মীরা অংশগ্রহণ করেন। মসজিদের ভেতরের নামাজের স্থান, বারান্দা, অজুখানা, সিঁড়ি, ছাদ, আশপাশের প্রাঙ্গণ ও পার্কিং এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মসজিদের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

যশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন

&lsquo;রিকশাচালককে শপিংমলে বেঁধে রাখার খবর গুজব&rsquo;

রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরে এক রিকশাচালককে মারধর করে শপিংমলে বেঁধে রাখার খবরটি গুজব বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী সুযোগ নিয়ে এলাকায় মব সৃষ্টি করে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করেছে বলেও দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

&lsquo;রিকশাচালককে শপিংমলে বেঁধে রাখার খবর গুজব&rsquo;

ঈদে ব্যাংক বন্ধ থাকলেও লেনদেন থাকবে ডিজিটাল ও এটিএমের মাধ্যমে

পবিত্র ঈদুল ফিতরের কারণে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান টানা সাত দিন বন্ধ থাকলেও নগদ ও ডিজিটাল লেনদেন বন্ধ হবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত নগদ রাখার পাশাপাশি পিওএস, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঈদে ব্যাংক বন্ধ থাকলেও লেনদেন থাকবে ডিজিটাল ও এটিএমের মাধ্যমে

জাতীয় ঈদগাহ প্রস্তুত, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন করা হতে পারে।

জাতীয় ঈদগাহ প্রস্তুত, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

চীনের সঙ্গে বৈঠক পেছানোর ইঙ্গিত ট্রাম্পের

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, চলতি মাসের শেষের দিকে চীনে শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত শীর্ষ সম্মেলনটি পিছিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, তাঁর মতে বেইজিংয়ের উচিত হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সহায়তা করা, কারণ দেশটি তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের ৯০ শতাংশই এই অঞ্চল থেকে সংগ্রহ করে।

চীনের সঙ্গে বৈঠক পেছানোর ইঙ্গিত ট্রাম্পের

ঈদে দেশের সব হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় দেশের সব হাসপাতালে জরুরি চিকিৎসাসেবা সার্বক্ষণিক নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ নির্দেশনা জারি করেছে। রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদে দেশের সব হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না জাপান

ইরানি হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে ‘সম্মিলিত প্রচেষ্টা’য় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে এর জবাবে জাপান জানিয়েছে, হরমুজ প্রণালী সচল করতে সহায়তার জন্য তারা ‘এই মুহূর্তে’ কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি করেছে। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়েই পরিবাহিত হয়।

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না জাপান

তথ্য পাচারের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫০০&nbsp;

ইরানের পুলিশ প্রধান জানিয়েছেন, শত্রুদের সঙ্গে তথ্য আদান-প্রদান বা শেয়ার করার অভিযোগে দেশটিতে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) পুলিশ প্রধান আহমাদরেজা রাদান জানান, এই ঘটনাগুলোর অর্ধেকই গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে “হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য প্রদান এবং হামলার স্থানের ভিডিও ফুটেজ ধারণ করে তা শত্রুদের কাছে পাঠানো।” তবে এই গ্রেপ্তারগুলো ঠিক কখন করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তথ্য পাচারের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫০০&nbsp;