img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৯৬ কোটি টাকা ব্যয়ে নাসডাকের ম্যাচিং ইঞ্জিন নিচ্ছে ডিএসই

প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বখ্যাত নাসডাকের ম্যাচিং ইঞ্জিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। নাসডাকের প্রস্তাব অনুযায়ী, ডিএসইর লেনদেন সম্পাদনের এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিস্থাপনে ২৯৬ কোটি টাকা ব্যয় হবে। রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অধিকাংশ পরিচালক তুলনামূলক কম খরচের ম্যাচিং ইঞ্জিন—পাকিস্তানের ইনফোটেক কোম্পানির তৈরি প্রযুক্তি—নেওয়ার পক্ষে ছিলেন। ইনফোটেকের প্রযুক্তি নিলে প্রায় ১৪০ থেকে ১৫০ কোটি টাকা কম ব্যয় হতো। ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন এই তথ্য নিশ্চিত করেছেন।

২৯৬ কোটি টাকা ব্যয়ে নাসডাকের ম্যাচিং ইঞ্জিন নিচ্ছে ডিএসই

হরমুজ প্রণালী সচল করতে নৌ-জোট গঠনের ডাক ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে সুরক্ষিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের লক্ষ্যে একটি নৌ-জোট গঠনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়।

হরমুজ প্রণালী সচল করতে নৌ-জোট গঠনের ডাক ট্রাম্পের

বাহরাইন থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ফ্লাইটটি পরিচালিত হবে বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ার-এর মাধ্যমে। রোববার (১৫ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মাম হয়ে সেখান থেকে সরাসরি ঢাকা যাবে।

বাহরাইন থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইট

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ঘাট সংকট ও সড়কের বেহাল দশা: ঈদযাত্রায় বাড়ছে শঙ্কা</span>

ঈদকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পথ হচ্ছে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুট। প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো—ঘাট সংকট, ফেরির সীমিত সক্ষমতা, সংযোগ সড়কের বেহাল দশা এবং দুর্বল ব্যবস্থাপনা মিলিয়ে এবারও ঈদযাত্রা স্বস্তির বদলে ভোগান্তির কারণ হতে পারে।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ঘাট সংকট ও সড়কের বেহাল দশা: ঈদযাত্রায় বাড়ছে শঙ্কা</span>

তেহরানে ইসরায়েলি বিমান হামলায় রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তেহরানে সর্বশেষ বিমান হামলায় তাদের একটি ক্লিনিক এবং একটি ত্রাণ সহায়তা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির অনলাইনে প্রকাশ করা ফুটেজে দেখা যায়, মেঝেতে ভাঙা কাঁচ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েল তেহরানে নতুন করে এক দফা হামলার ঘোষণা দেওয়ার পর শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার পরপরই এই ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেল।

তেহরানে ইসরায়েলি বিমান হামলায় রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত

দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

দেশব্যাপী বিশাল পরিসরে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীর সৈয়দপুরে পৌঁছান। বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সাড়ে ১১টায় তার পৌঁছানোর কথা রয়েছে। তিনি কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির শুভ সূচনা করবেন।

দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৌদি আরবে ইরানের ৩৭ ড্রোন ভূপাতিত

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে ৩৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে সম্পর্কে তারা কিছু জানায়নি। এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সৌদি আরবের তেল অবকাঠামোগুলোতে সাম্প্রতিক হামলার পেছনে তেহরানের কোনো হাত নেই। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল পূর্ব উপকূলের রাস তানুরা শোধনাগার এবং সংযুক্ত আরব আমিরাত সীমান্তের কাছে শায়বাহ তেলক্ষেত্রে একাধিক ড্রোন হামলার প্রচেষ্টা।

সৌদি আরবে ইরানের ৩৭ ড্রোন ভূপাতিত

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিতে অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময় অনুমোদনের জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধিতে অনলাইন সিস্টেম চালু এনবিআরের

হরমুজ প্রণালীতে &lsquo;স্মার্ট নিয়ন্ত্রণ&rsquo; প্রতিষ্ঠার দাবি ইরানের

বেশ কিছু সংবাদ প্রতিবেদনে প্রণালীটি বন্ধ থাকার খবর প্রচার করা হলেও, ইরান এখন দাবি করছে যে হরমুজ প্রণালী আসলে বন্ধ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুতে তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। তবে এখন তারা তথাকথিত ‘স্মার্ট কন্ট্রোল’ বা ‘কৌশলী নিয়ন্ত্রণ’ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মাধ্যমে তারা নিজেদের কর্তৃত্ব বজায় রাখলেও জোর দিয়ে বলছে যে, সবার জন্য এই প্রণালী বন্ধ করা হয়নি।

হরমুজ প্রণালীতে &lsquo;স্মার্ট নিয়ন্ত্রণ&rsquo; প্রতিষ্ঠার দাবি ইরানের

পূজা চেরি প্রথমবার স্বীকার করলেন, তিনি এনগেজড

বাংলাদেশি অভিনেত্রী পূজা চেরি নতুন সিনেমা ‘দম’ মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদে। ব্যক্তিগত ও ক্যারিয়ারের কারণে সব সময় আলোচনার কেন্দ্রে থাকা পূজা এবার প্রথমবারের মতো স্বীকার করলেন যে তিনি এনগেজড। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। “আপনি কি সিঙ্গেল?”—এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, “এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।”

পূজা চেরি প্রথমবার স্বীকার করলেন, তিনি এনগেজড

লাইলাতুল কদরের মহিমা

‘লাইলাতুন’ অর্থ রাত এবং ‘ক্বদর’ অর্থ ভাগ্য বা মহিমা, তাই লাইলাতুল ক্বদর অর্থ ভাগ্যের রাত বা মহিমান্বিত রাত। এই রাত সম্পর্কে আল্লাহ বলেন: فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। (সুরা দুখান: ৪)। কিছু বর্ণনায় ২৭তম রাত হওয়ার সম্ভাবনা বেশি বলা হয়েছে। তবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই রাত প্রতি বছর একই তারিখে নাও হতে পারে। ---

লাইলাতুল কদরের মহিমা

পছন্দের পোশাকে ঈদের আনন্দ খুঁজছে সব বয়সী মানুষ

‘দোরগোড়ায় পবিত্র ঈদুল ফিতর। উৎসবের সেই চিরায়ত আমেজ এখন চুয়াডাঙ্গার প্রতিটি অলিগলিতে। ভোরের সূর্য ওঠার পর থেকে মধ্যরাত অবধি এখন বিপণি বিতানগুলোতে কেবলই মানুষের স্রোত। কেউ খুঁজছেন শৌখিন শাড়ি, কেউবা মজেছেন লেটেস্ট ট্রেন্ডের থ্রি-পিসে। চুয়াডাঙ্গার ছোট-বড় সব মার্কেট এখন ক্রেতাদের পদচারণায় মুখরিত, যেন শৈল্পিক এক মিলনমেলায় পরিণত হয়েছে সীমান্তঘেঁষা এই জেলা শহর।’

পছন্দের পোশাকে ঈদের আনন্দ খুঁজছে সব বয়সী মানুষ

আজ ২৬ মার্চের আসন পাওয়া যাবে

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পর ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন সোমবার (১৬ মার্চ)। আজ থেকে ২৬ মার্চের ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

আজ ২৬ মার্চের আসন পাওয়া যাবে

বিয়ের পর ওজন বাড়ার কারণ ও দম্পতিদের জন্য ফিটনেস পরামর্শ

বিয়ের আগে অনেকেই নিজের ফিটনেস, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের প্রতি সচেতন থাকেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই সেই নিয়ম ভেঙে যায়—ওজন বৃদ্ধি পায়, ব্যায়াম কমে যায় এবং ব্যস্ততার অজুহাতে স্বাস্থ্য ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এই বাস্তবতাকে সামনে এনেছেন স্বাস্থ্য ও ফিটনেস কোচ সানিয়া ওয়াধেরা। সানিয়া ওয়াধেরা মনে করেন, উপমহাদেশের বিয়েগুলোতে পাত্র-পাত্রী বাছাইয়ের সময় পরিবারের পটভূমি, আয়, পেশা কিংবা রাশিফল গুরুত্বপূর্ণ হলেও স্বাস্থ্য প্রায়ই সেই তালিকার বাইরে থাকে।

বিয়ের পর ওজন বাড়ার কারণ ও দম্পতিদের জন্য ফিটনেস পরামর্শ

১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

৫০তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

সরকারি কর্ম কমিশন ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল এবং শেষ হবে ৭ মে। রোববার (১৫ মার্চ) কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

৫০তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ &lsquo;অন্ধকার&rsquo;</span>

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী সচল করতে মিত্ররা সহায়তা না করলে ন্যাটোকে ‘ভয়াবহ ভবিষ্যতের’ মুখোমুখি হতে হবে। ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মিত্রদের সমালোচনা করে ট্রাম্প সংবাদমাধ্যমটিকে বলেন, “আমাদের ন্যাটো নামে একটি জোট আছে।”

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ &lsquo;অন্ধকার&rsquo;</span>

স্কয়ার টেক্সটাইলসে টেকনিক্যাল ম্যানেজার পদে জনবল নিয়োগ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল ম্যানেজার (ফ্যাব্রিক আর অ্যান্ড ডি) পদে জনবল নেওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করেছে। পদসংখ্যা নির্ধারিত নয়। আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

স্কয়ার টেক্সটাইলসে টেকনিক্যাল ম্যানেজার পদে জনবল নিয়োগ

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী

বিএনপির প্রয়াত মহাসচিব, ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত খোন্দকার দেলোয়ার হোসেন–এর ১৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৬ মার্চ) পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দল ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলাপোস্ট–এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী