img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ২ যুবক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত, আহত হয়েছেন আরও একজন।  রোববার (২২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা...

কিশোরগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ২ যুবক নিহত

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ছেলের ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবি, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নতুন একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সম্প্রতি কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এ প্রস্তাবটি উত্থাপন করেন।

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবি, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

হাদি হত্যাকাণ্ড: যা বললেন প্রধান আসামি ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে তোলা হয়েছে। এসময় তিনি হত্যার...

হাদি হত্যাকাণ্ড: যা বললেন প্রধান আসামি ফয়সাল

আমাদের ওপর সংবিধানের দোহাই দিয়ে জুলুম করা হয়েছে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধানের দোহাই দিয়েই দীর্ঘদিন মানুষের ওপর জুলুম করা হয়েছে। তিনি বলেন, সরকারি দলের ভাই ও বন্ধুরা এখন সংবিধানের কথা বলছেন। অথচ তারাও একসময় মজলুম ছিলেন, আমরাও ছিলাম। আমাদের ওপর ওই সংবিধানের দোহাই দিয়েই জুলুম করা হয়েছে।

আমাদের ওপর সংবিধানের দোহাই দিয়ে জুলুম করা হয়েছে: জামায়াত আমির

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">&lsquo;হোয়াইট হাউস এখন উন্মাদ স্বৈরাচারী দ্বারা পরিচালিত হচ্ছে&rsquo;</span>

অ্যারিজোনার ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ইয়াসমিন আনসারি বলেছেন, হোয়াইট হাউস এখন এমন এক "উন্মাদ স্বৈরাচারী" দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি এই দেশ এবং বাকি বিশ্বকে ধ্বংস করতে বদ্ধপরিকর। ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে তেহরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো "নিশ্চিহ্ন" করে দেওয়ার ট্রাম্পের হুমকির পর তিনি এই বিবৃতি দেন।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">&lsquo;হোয়াইট হাউস এখন উন্মাদ স্বৈরাচারী দ্বারা পরিচালিত হচ্ছে&rsquo;</span>

স্করসেসির নতুন ছবিতে ডিক্যাপ্রিও-লরেন্স

খ্যাতনামা নির্মাতা মার্টিন স্করসেসির নতুন সিনেমায় আবারও দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার নতুন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ এ তাঁর সঙ্গে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।

স্করসেসির নতুন ছবিতে ডিক্যাপ্রিও-লরেন্স

লর্ড অব দ্য রিংসের নতুন ছবিতে কেট উইন্সলেট

জনপ্রিয় ফ্যান্টাসি চলচ্চিত্র সিরিজ লর্ড অব দ্য রিংস এর নতুন কিস্তি নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। চলতি বছর নিউজিল্যান্ডে শুরু হবে সিরিজটির নতুন সিনেমার শুটিং।

লর্ড অব দ্য রিংসের নতুন ছবিতে কেট উইন্সলেট

একটানা ২৪ ঘণ্টা শুটিং করেছিলেন ইমরান হাশমি: মোহিত সুরি

সম্প্রতি বলিউডে ‘আট ঘণ্টার শিফট’ বিতর্ক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বড় তারকাদের, যেমন দীপিকা পাডুকোনের মতো, নির্দিষ্ট সময়সূচির বাইরে কাজ করতে অনীহা দেখানোর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে তুমুল আলোচনা চলছে। এই বিতর্কে মুখ খুলেছেন পরিচালক মোহিত সুরি, যিনি ‘আশিকি ২’ ও ‘সাইয়ারা’ ছবির জন্য পরিচিত।

একটানা ২৪ ঘণ্টা শুটিং করেছিলেন ইমরান হাশমি: মোহিত সুরি

আরব সাগরে ব্রিটিশ সাবমেরিন, ইরান হামলার প্রস্তুতি শুরু

যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পরমাণু শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন 'এইচএমএস অ্যানসন' আরব সাগরে এসে পৌঁছেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করার হুমকির মধ্যেই এই খবরটি এল।

আরব সাগরে ব্রিটিশ সাবমেরিন, ইরান হামলার প্রস্তুতি শুরু

শাকিব খানের &lsquo;প্রিন্স&rsquo; কেন স্টার সিনেপ্লেক্সে নেই

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স ওয়ানস অ্যাপন আ টাইম ইন ঢাকা’ দেশের দর্শকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করলেও দেশের সবচেয়ে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এ ছবিটি প্রদর্শিত হয়নি। এ নিয়ে দর্শক এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ও প্রশ্নের সৃষ্টি হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

শাকিব খানের &lsquo;প্রিন্স&rsquo; কেন স্টার সিনেপ্লেক্সে নেই

&lsquo;সরকারি হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিত হলে প্রাইভেট ব্যবসা কমবে&rsquo;

সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে প্রাইভেট চিকিৎসা সেবার ওপর নির্ভরতা কমবে বলে মন্তব্য করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। তিনি বলেন, খুব শিগগিরই সরকারি হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

&lsquo;সরকারি হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিত হলে প্রাইভেট ব্যবসা কমবে&rsquo;

ইসরায়েলের জ্বালানি আধিপত্যের ছক, কী করবে আরব দেশগুলো?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরপরই খবর আসে যে, জর্ডান এবং মিশর সিরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ এই ধাক্কার মাঝে এই খবরটি হয়তো সামান্য মনে হতে পারে—কিন্তু এটি এই অঞ্চলকে নতুন করে ঢেলে সাজানোর চলমান প্রচেষ্টারই একটি অংশ।

ইসরায়েলের জ্বালানি আধিপত্যের ছক, কী করবে আরব দেশগুলো?

<span style="font-size: 14pt; color: #000000;">কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে এক লাখ টাকা</span>

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

<span style="font-size: 14pt; color: #000000;">কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে এক লাখ টাকা</span>

ঈদের দিনে সড়ক দুর্ঘটনা: ইসলামী আন্দোলনের শোক

শনিবার (২১ মার্চ) ঈদের দিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

ঈদের দিনে সড়ক দুর্ঘটনা: ইসলামী আন্দোলনের শোক

সর্বকনিষ্ট সেঞ্চুরির রেকর্ড কেড়ে নিল উতাগুশিমানিন্দে

রুয়ান্ডার কিশোরী ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে তিনি অভিষেক ম্যাচেই ১১১ রান করে নারী-পুরুষ মিলিয়ে সর্বনিম্ন বয়সে সেঞ্চুরি করার কীর্তি স্থাপন করেন।

সর্বকনিষ্ট সেঞ্চুরির রেকর্ড কেড়ে নিল উতাগুশিমানিন্দে

প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার (২২ মার্চ) দুপুর ১২টায় পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে।

প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির

ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫%

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ২০২৬ সালের জানুয়ারি মাসে ২৫.২৫ শতাংশ কমে ১.৪৩ বিলিয়ন ইউরোতে নেমেছে। এটি আগের বছরের একই সময়ের ১.৯১ বিলিয়ন ইউরোর তুলনায় উল্লেখযোগ্য হ্রাস। ইউরোপ বাংলাদেশের প্রধান রপ্তানিমূলক বাজার; দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই এখান থেকে আসে।

ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫%

যুদ্ধের নেপথ্যে পশ্চিম তীরে চলছে ইসরায়েলের আগ্রাসন

অধিকৃত পশ্চিম তীরের দুটি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুরো ফিলিস্তিনি অঞ্চলজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার খবরের মধ্যেই এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা 'ওয়াফা' জানিয়েছে, শনিবার রাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জেনিনের দক্ষিণে আল-ফান্দাকুমিয়া গ্রাম এবং সিলাত আল-দাহর শহরে হামলা চালায়।

যুদ্ধের নেপথ্যে পশ্চিম তীরে চলছে ইসরায়েলের আগ্রাসন