img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা

ডিএমপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা

‘হরমুজ অতিক্রম করতে নিতে হবে ইরানের অনুমোদন’

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এ ইরানের প্রতিনিধি জানিয়েছেন, বিদেশি জাহাজগুলো নিরাপত্তা ও সুরক্ষার জন্য ইরানি সরকারের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী মুসাভি, যিনি আইএমও-তেও দেশটির প্রতিনিধিত্ব করছেন, মেহর নিউজ এজেন্সিকে বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি অবশ্যই “ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও অধিকারের” প্রতি সম্মান দেখাতে হবে।

‘হরমুজ অতিক্রম করতে নিতে হবে ইরানের অনুমোদন’

সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারত, স্থগিত বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পূর্বনির্ধারিত আয়ারল্যান্ড সফর একই সময়ে হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডকে নতুন সময়ের জন্য অনুরোধ করেছে, কিন্তু আয়ারল্যান্ডের ব্যস্ত সূচির কারণে সফরটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারত, স্থগিত বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

ইরানের হামলায় নাকাল হয়ে যা বললেন নেতানিয়াহু

দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে “খুবই কঠিন সন্ধ্যা” বলে অভিহিত করেছেন। হামলার প্রত্যক্ষ আঘাতে দুটি আবাসিক ভবনের সামনের অংশ বিধ্বস্ত হয়ে গেছে এবং মাটিতে গভীর গর্ত তৈরি হয়েছে।

ইরানের হামলায় নাকাল হয়ে যা বললেন নেতানিয়াহু

দেশে ১০ কোটির বেশি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে

দেশে ১০ কোটিরও বেশি মানুষ নিরাপদ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ জরিপের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নিরাপদ পানির প্রাপ্যতা আশঙ্কাজনকভাবে কমে ৩৯.৩ শতাংশে নেমে এসেছে, যদিও স্যানিটেশনের আওতা ৭৩ শতাংশে পৌঁছেছে।

দেশে ১০ কোটির বেশি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে

ইসরায়েলে ইরানের রাতভর হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৫০

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, দিমোনা ও আরাদ শহরে ইরানের হামলার পর প্রায় ১৫০ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য সোরোকা মেডিকেল সেন্টারে এসেছেন। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান আবারও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা এই হুমকি মোকাবিলায় কাজ করছে।

ইসরায়েলে ইরানের রাতভর হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৫০

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রোববার ভোরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন প্রাণ হারান। পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">&lsquo;ইরানে আগ্রাসনকারীদের হামলা বন্ধ করতে হবে&rsquo;&nbsp;</span>

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্কাই নিউজকে বলেছেন, ইরান যখন একের পর এক প্রাণঘাতী বিমান হামলার শিকার হচ্ছে, তখন তাদের কাছে সংযম আশা করাটা অর্থহীন। বাঘাই বলেন, তেহরানের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পেতে হলে আগে "আগ্রাসনকারীদের"—যারা প্রথমে হামলা শুরু করেছে—তাদের আক্রমণ বন্ধ করতে হবে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">&lsquo;ইরানে আগ্রাসনকারীদের হামলা বন্ধ করতে হবে&rsquo;&nbsp;</span>

মোবাইলে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনে কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি তাদের স্বাস্থ্যের খোঁজখবরও নেন।

মোবাইলে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

ঈদে ফাঁকা ঢাকা, তবু বাতাস অস্বাস্থ্যকর

ঈদের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানী প্রায় ফাঁকা হয়ে গেছে। রাস্তা-ঘাট ফাঁকা, অভ্যন্তরীণ যানবাহন কম চলছে। তবুও রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

ঈদে ফাঁকা ঢাকা, তবু বাতাস অস্বাস্থ্যকর

মাদকে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সালাউদ্দিন

টাঙ্গাইলে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, মাদকের সঙ্গে যেই হোক না কেন সম্পৃক্ত, তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মাদকে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সালাউদ্দিন

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

বাস-ট্রেন সংঘর্ষে কুমিল্লায় দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাস-ট্রেন সংঘর্ষে কুমিল্লায় দুই গেটম্যান বরখাস্ত

<span style="font-size: 12pt; color: #000000;">৫ ঘণ্টা পর সরলো দুর্ঘটনাকবলিত বাস, স্বাভাবিক ট্রেন চলাচল</span>

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

<span style="font-size: 12pt; color: #000000;">৫ ঘণ্টা পর সরলো দুর্ঘটনাকবলিত বাস, স্বাভাবিক ট্রেন চলাচল</span>

ইরানের মিসাইলে ইসরায়েলে নিহত ২০০, দাবি আইআরজিসির

ইরানের ইসলামি রেভুলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তাদের সর্বশেষ ছোঁড়া মিসাইলের আঘাতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

ইরানের মিসাইলে ইসরায়েলে নিহত ২০০, দাবি আইআরজিসির

সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান জানিয়েছেন, সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩টি শিশু রয়েছে। শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুর রাজ্যের রাজধানী আল দাইনের ‘আল দাইন টিচিং হসপিটালে’ এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন রোগী, দুজন নারী নার্স এবং একজন পুরুষ ডাক্তারও রয়েছেন।

সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে কুমিল্লা রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ‘চট্টগ্রাম মেইল’ ছেড়ে যাওয়ার মাধ্যমে এ লাইনে চলাচল পুনরায় শুরু হয়।

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক