img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টানা লোকসানে ওয়েস্টার্ন মেরিন, লভ্যাংশ বঞ্চিত শেয়ারহোল্ডাররা

বিপুল ঋণের ভার, দুর্বল বিক্রি ও ধারাবাহিক লোকসানের চাপে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কার্যত সংকটে পড়েছে। এতে টানা পাঁচ বছর ধরে লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডাররা। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২৩৫ কোটি ২০ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির মোট ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৫ কোটি ২৬ লাখ টাকা, যা মূলধনের প্রায় ১০ গুণ।

টানা লোকসানে ওয়েস্টার্ন মেরিন, লভ্যাংশ বঞ্চিত শেয়ারহোল্ডাররা

মাতৃত্বের পর নিজেকে ‘বাঘিনী’ মনে হয়: কিয়ারা আদভানি

মা হওয়ার অভিজ্ঞতা একজন নারীর জীবনে বড় পরিবর্তন এনে দেয়। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এবার সেই পরিবর্তনের কথাই খোলামেলা জানালেন। প্রথম সন্তানের জন্মের পর নিজেকে এখন অনেক বেশি সুরক্ষামূলক মনে হয় বলে জানিয়েছেন তিনি। নিজের অনুভূতি বোঝাতে তিনি বলেন, এখন যেন নিজেকে ‘বাঘিনী’র মতো মনে হয়। ২০২৫ সালে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সংসারে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। সন্তানের জন্মের পর কিছু সময় পরিবার ও নবজাতককে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে সেই বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী।

মাতৃত্বের পর নিজেকে ‘বাঘিনী’ মনে হয়: কিয়ারা আদভানি

পাম্পে পৌঁছানোর আগে রাস্তাতেই তেল উধাও, জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় ফিলিং স্টেশনে পৌঁছানোর আগেই তেল গোপনে বিক্রির অভিযোগে এক লরি ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাম্পে পৌঁছানোর আগে রাস্তাতেই তেল উধাও, জরিমানা

এক-এগারোর কুশীলব দুই জেনারেলকে ট্রাইব্যুনালে তলব

এক-এগারোর পটভূমিতে আলোচিত দুই সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ’র বিরুদ্ধে গুম, হত্যা, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিসহ গুরুতর অভিযোগের তদন্ত চলছে। এরই মধ্যে তাদের এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এক-এগারোর কুশীলব দুই জেনারেলকে ট্রাইব্যুনালে তলব

বাসডুবিতে তদন্তটিমের দৌলতদিয়া ঘাট পরিদর্শন

রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে মর্মান্তিকভাবে যাত্রীবাহি বাস ডুবির দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  ও তদন্ত কমিটির আহবায়ক মো,. মুহিদুল ইসলাম। রোববার (২৯ মার্চ) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বাসডুবিতে তদন্তটিমের দৌলতদিয়া ঘাট পরিদর্শন

‘শুধু জুলাই সনদ নয়, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু জুলাই সনদ নয়, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার তাদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতিও মানছে না। তাদের প্রাথমিক কার্যক্রমে মনে হচ্ছে, তারা ক্রমশ পুরনো দলীয়করণ নীতিতেই চলছে এবং চলবে।

‘শুধু জুলাই সনদ নয়, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না’

ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারদের দায়িত্ব নির্ধারণ

দেশের সব ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসারদের জন্য বিস্তারিত কর্মপরিধি নির্ধারণ করেছে সরকার। জ্বালানি সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত দায়িত্ব অনুযায়ী, ট্যাগ অফিসারদের প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক জ্বালানি মজুত রেকর্ডভুক্ত করতে হবে। ডিপো থেকে সরবরাহ হওয়া জ্বালানি তেল সংশ্লিষ্ট স্টেশনে উপস্থিত থেকে পরিমাপপূর্বক গ্রহণ এবং পে-অর্ডার ও চালানপত্রের সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারদের দায়িত্ব নির্ধারণ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আমিনুল ইসলাম। এতে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন নিয়োগ পাওয়া জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের মন্ত্রী বলেন দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে । তিনি বলেন, প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

জয়পুরহাটে প্যারালাইসিস আক্রান্ত এক মাকে হুইলচেয়ার দিলেন জামায়াত নেতাকর্মীরা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্যারালাইসিসে আক্রান্ত এক অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলার আওলাই ইউনিয়নের একটি গ্রামে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকা ওই মাকে চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।

জয়পুরহাটে প্যারালাইসিস আক্রান্ত এক মাকে হুইলচেয়ার দিলেন জামায়াত নেতাকর্মীরা

কন্ডিশনিং ক্যাম্পে নেই নাঈম শেখ 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ম্যাচের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে চলমান এই শিবিরে উল্লেখযোগ্যভাবে নেই ওপেনার নাঈম শেখ। বিষয়টি নিয়ে অনেকে বিস্মিত।

কন্ডিশনিং ক্যাম্পে নেই নাঈম শেখ 

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সফরের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান জর্জিয়া স্টেট ক্যাপিটলের আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা গ্রহণ করবেন। এছাড়া তিনি সিনেট চেম্বারে বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

বেজা’র শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ: আবেদন চলছে

 প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) তার সাংগঠনিক কাঠামোর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বেজা’র শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ: আবেদন চলছে

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">এক মাস চুপ থাকার পর গর্জে উঠল হুথিরা, ইরান যুদ্ধে নতুন মোড়</span>

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরান আক্রমণের এক মাস পর, ইয়েমেনের হুথিরা প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে। দ্রুত বাড়তে থাকা এই সংঘাতে এটি একটি নতুন ফ্রন্ট, যে সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত, লক্ষ লক্ষ বাস্তুচ্যুত এবং বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়েছে।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">এক মাস চুপ থাকার পর গর্জে উঠল হুথিরা, ইরান যুদ্ধে নতুন মোড়</span>

মেয়ে লারার বিরল রোগ নিয়ে মুখ খুললেন বাবা বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান প্রথমবারের মতো তার দেড় বছরের মেয়ে লারার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর এক পর্বে জানালেন, তার মেয়ে লারা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ (ডিডিএইচ) নামক বিরল রোগে আক্রান্ত, যার কারণে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। লারা ২০২৪ সালের ৩ জুন জন্মগ্রহণ করেন। বরুণ বলেন, “ডিডিএইচ এমন একটি অবস্থার নাম, যেখানে শিশুর হিপ জয়েন্ট তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকমতো বসে না। এতে এক পা অন্য পায়ের চেয়ে ছোট-বড় হতে পারে এবং শিশুর হাঁটার ভঙ্গি বেঁকে যায়।”

মেয়ে লারার বিরল রোগ নিয়ে মুখ খুললেন বাবা বরুণ ধাওয়ান

বিমানের টয়লেট থেকে কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট প্যানেল থেকে ১৮ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থা। উদ্ধারকৃত স্বর্ণের মোট সংখ্যা ১৫৩টি বার, যার বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

বিমানের টয়লেট থেকে কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার

মামুন খালেদ ও মাসুদ চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারের আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আসামি করা হচ্ছে। রোববার তাদের গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামুন খালেদ ও মাসুদ চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারের আবেদন

ঈদ শেষে আবারও কর্মচঞ্চল ঢাকা

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষ হওয়ার পর সকাল থেকেই রাজধানীর সড়কে অফিসগামী মানুষের ভিড় দেখা যাচ্ছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮টার পর আগারগাঁও, শিশুমেলা, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুরসহ ঢাকা শহরের বিভিন্ন সড়কে গণপরিবহনে যাত্রী চাপ বেড়েছে।

ঈদ শেষে আবারও কর্মচঞ্চল ঢাকা

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে উপস্থিতি তদারকি প্রধানমন্ত্রীর

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান এবং সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন।

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে উপস্থিতি তদারকি প্রধানমন্ত্রীর

ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

আগামী পাঁচ দিনে সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা