জয়পুরহাটে প্যারালাইসিস আক্রান্ত এক মাকে হুইলচেয়ার দিলেন জামায়াত নেতাকর্মীরা।
জয়পুরহাটে প্যারালাইসিস আক্রান্ত এক মাকে হুইলচেয়ার দিলেন জামায়াত নেতাকর্মীরা। ছবি: আরটিএনএন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্যারালাইসিসে আক্রান্ত এক অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার আওলাই ইউনিয়নের একটি গ্রামে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকা ওই মাকে চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।

সম্প্রতি পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোড়না গ্রামে এই সহায়তা প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ওই বয়োজ্যেষ্ঠ নারী দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাফেরা করতে পারছিলেন না। এতে তিনি ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছিলেন।

বিষয়টি স্থানীয় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে এলে তারা উদ্যোগ নিয়ে একটি নতুন হুইলচেয়ার কিনে তাঁর বাড়িতে পৌঁছে দেন।

হুইলচেয়ারটি পেয়ে ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এই সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।