
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রোববার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সফরের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান জর্জিয়া স্টেট ক্যাপিটলের আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা গ্রহণ করবেন। এছাড়া তিনি সিনেট চেম্বারে বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এ সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।



