img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘জামায়াতের নীতিগত অবস্থান সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

জাতীয় সংসদে এক পরিবারের দুজন সদস্য না রাখার বিষয়টি তাদের দলীয় নীতিগত অবস্থান বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

‘জামায়াতের নীতিগত অবস্থান সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে একাদশ শ্রেণি থেকে তদূর্ধ্ব শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬। মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের কৃষিবিদ সিটিতে অবস্থিত গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে চার দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে সারা দেশ থেকে বাছাইকৃত প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের ছয়টি রেজিমেন্টে ভাগ করা হয়েছে। সংগঠনের প্রাক্তন সভাপতি ও স্মরণীয় ব্যক্তিদের নাম অনুসারে রেজিমেন্টগুলোর নামকরণ করা হয়েছে-বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সানাউল্লাহ নূরী, এম এ রশিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, আল মাহমুদ ও আবু জাফর সবুজ।

ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা “হাসান নাসিমের মুক্তি চাই”, “মতপ্রকাশের স্বাধীনতা হরণ চলবে না” এবং “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও”সহ বিভিন্ন স্লোগান দেন।

হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

জব্দ করা জাহাজ অবিলম্বে ফেরত না দিলে পাল্টা ব্যবস্থার হুমকি ইরানের

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন...

জব্দ করা জাহাজ অবিলম্বে ফেরত না দিলে পাল্টা ব্যবস্থার হুমকি ইরানের

শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা

দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় লিখিত পরীক্ষা।

শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৈঠক করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">&lsquo;তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ করবে সরকার&rsquo;</span>

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া সমন্বয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রয়োজনে এসি বাসের ভাড়া কয়েক স্তরে নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

<span style="font-size: 24pt; color: #e03e2d; font-weight: bold;">&lsquo;তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ করবে সরকার&rsquo;</span>

হাওরের বেড়িবাঁধে জিওটেক্স চুরি, বোরো ফসল ঝুঁকিতে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো জিওটেক্স চুরির ঘটনা ঘটেছে। এতে করে বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

হাওরের বেড়িবাঁধে জিওটেক্স চুরি, বোরো ফসল ঝুঁকিতে

অ্যাপলের নতুন সিইও জন টারনাস, চেয়ারম্যান হচ্ছেন টিম কুক

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জন টারনাস-এর নাম ঘোষণা করেছে। তিনি বর্তমান সিইও টিম কুক-এর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে জন টারনাস আনুষ্ঠানিকভাবে সিইওর দায়িত্ব গ্রহণ করবেন। তবে টিম কুক কোম্পানি ছাড়ছেন না; তিনি নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কুকের প্রায় ১৫ বছরের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।

অ্যাপলের নতুন সিইও জন টারনাস, চেয়ারম্যান হচ্ছেন টিম কুক

বাবা-শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয়ভাবে ৩৬ জন প্রার্থী মনোনীত করেছে বিএনপি। এই তালিকায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে সংসদীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নিপুণ রায়ের এই মনোনয়নের ফলে একই পরিবার থেকে তিনজন সদস্যের সংসদে যাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত। 

বাবা-শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে একটি ভবনের ষষ্ঠ তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্কিন গণমাধ্যমের সমালোচনায় ট্রাম্প, ইরান অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ

ইরান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিএনএনসহ একাধিক মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো “অপারেশন মিডনাইট হ্যামার” ছিল একটি “চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ”, যেখানে ইরানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

মার্কিন গণমাধ্যমের সমালোচনায় ট্রাম্প, ইরান অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইফার সতর্কবার্তা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা, ইফার সতর্কবার্তা

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল-যুবদল নেতাকে সিট বরাদ্দের অভিযোগ

আবাসন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে আবারও বিতর্কে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ উঠেছে, ছাত্রদল ও যুবদলের অন্তত ৩৬ জন মেয়াদোত্তীর্ণ নেতাকর্মীকে বিশেষ বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনো আবাসন সুবিধা না পেয়ে চরম দুর্ভোগে রয়েছেন।

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল-যুবদল নেতাকে সিট বরাদ্দের অভিযোগ

আশুলিয়ায় সাংবাদিককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ

সাভারের আশুলিয়ায় নবীনগর কুরগাঁও এলাকায় গোলাম সাব্বির আহমেদ নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আশুলিয়ায় সাংবাদিককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা: থানায় অভিযোগ

কে এই ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম?

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম পেশাগত দক্ষতা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বয়ে আলোচনায় এসেছেন।

কে এই ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম?

ঢাবি ভিসি-প্রোভিসি-ট্রেজারারকে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর নির্দেশনা

সময় অপচয় রোধ ও একাডেমিক-প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো প্রোগ্রামে একসঙ্গে শীর্ষ চার প্রশাসনিক কর্মকর্তাকে আমন্ত্রণ না জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাবি ভিসি-প্রোভিসি-ট্রেজারারকে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর নির্দেশনা

ইসিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা।  মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বিএনপি জোট থেকে ৩৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

ইসিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি প্রার্থীরা

চার দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চার দিনের জন্য বন্ধ থাকছে।

চার দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম