ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি জোট থেকে ৩৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলী, বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমিন, নীলফামারীর নেত্রী বিলকিস ইসলাম, ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক এমপি হেলেন জেরিন খান, সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা খান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা, যশোর বিএনপির নেত্রী সাবিরা সুলতানা, চিকিৎসক সানসিলা জেবরিন, ‘মায়ের ডাক’ সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফাহমিদা হক, নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ, গোপালগঞ্জের নেত্রী সুবর্ণা সিকদার ঠাকুর, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আরা বেগম স্বপ্না, সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির নেত্রী ফেরদৌসী আলম, সামাজিক কর্মী বীথিকা বিনতে হোসাইন, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, ছাত্রদলের নেত্রী মানসুরা আক্তার, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলো, আইনজীবী ফাহিমা নাসরিন, আইনজীবী আরিফা সুলতানা, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন, রাজনৈতিক পরিবারের সদস্য নাদিয়া পাঠান পাপন, বিএনপির নেত্রী শওকত আরা আক্তার, পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি মাধবী মারমা, ছাত্রদলের সাবেক নেত্রী সেলিনা সুলতানা এবং মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা।