<span style="font-size: 18pt; color: #000000; font-weight: bold;">মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা</span>
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত ১৩ জন নারী প্রার্থী। মঙ্গলবার(২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি হেল্প ডেস্ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শীলখালী পাহাড়সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
রাতভর অবরোধ ও অনিশ্চয়তার পর অবশেষে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুই বিদ্যালয়ের ৬৫ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে প্রবেশপত্র হাতে নিয়ে তারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয় বলে জানিয়েছে শিক্ষা সংশ্লিষ্টরা।
ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর জেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটি রামনগর শহর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল। ৪২ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ি সড়কের একটি বাঁকে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার (১০০ ফুট) গভীর পাথুরে খাদে পড়ে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতি ও প্রতিবাদী কর্মসূচি পালন করছেন তারা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। সোমবার রাত ১১টায় দেওয়া ওই পোস্টে তিনি সাম্প্রতিক নির্বাচন, রাজনৈতিক অবস্থান এবং একটি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসি সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্র আগামী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্ন টানা পাঁচ আসর ধরেই অপূর্ণ। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে পারে বলে মনে করছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু। তার বিশ্বাস, ২০২৬ সালের বিশ্বকাপই শিরোপা পুনরুদ্ধারের জন্য উপযুক্ত সময়।
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।
ক্রিড়াঙ্গনের অস্কার হিসেবে পরিচিত লরিয়াস বর্ষসেরা পুরস্কার জিতেছে টেনিস। শীর্ষ দুটি পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ তিনি বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা।
পুষ্টিগুণে ভরপুর চিয়া সিডকে সুপারফুড বলা হলেও এটি সবার জন্য নিরাপদ নয়। অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে নানা শারীরিক সমস্যাও দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান বলেন, চিয়া সিডে উচ্চমাত্রার আঁশ থাকায় এটি পরিমিত খাওয়া উপকারী হলেও বেশি খেলে হজমে সমস্যা, পেট ফাঁপা ও অস্বস্তি হতে পারে।
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এর মধ্যেই ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে নোয়াখালী জেলায়। এক কিশোর শিক্ষার্থী কারাগারের ভেতর থেকেই অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষায়।
সারা দেশে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় একযোগে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়, যা দুপুর ১টায় শেষ হবে। এবার দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
মাগুরার শ্রীপুরে কলাগাছকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দায়ের হওয়া এক মামলায় শাশুড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অনলাইন প্ল্যাটফর্মে ভিন্নমত প্রকাশের জেরে দেশজুড়ে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত ২০ এপ্রিল এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ জানান। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠরোধে কঠোর অবস্থান নিয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ভিন্নমত প্রকাশের কারণে সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের লক্ষ্য করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে দেশে এই ভূকম্পন অনুভূত হয়।
দেশের জ্বালানির চাহিদা স্বাভাবিক রাখতে একযোগে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দর-এ ভিড়েছে পাঁচটি বড় জাহাজ। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন ডিজেল ও অকটেন রয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে দুটি জাহাজ এবং সেগুলো থেকে গত সোমবার থেকেই জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে। ‘এমটি ওকট্রি’ জাহাজে করে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি কেপ বনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল, যা দ্রুত খালাস করা হচ্ছে।