ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে ডোনাল্ড ট্রাম্প সরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইনে মার্কিন-ইসরায়েলি হামলা চালানো হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে এমনটিই দাবি করা হয়েছে। ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, “জায়নবাদী ও মার্কিন শত্রুদের চলমান হামলার অংশ হিসেবে ইসফাহানের কাভেহ সড়কে অবস্থিত গ্যাস প্রশাসন ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ কেন্দ্রে (রেগুলেশন স্টেশন) হামলা চালানো হয়েছে।” ....




