img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : হজ

বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে। ....

বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, মারা গেলেন ১ জন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ....

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, মারা গেলেন ১ জন

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা

হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, নতুন এই সেবার মাধ্যমে হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‍্যাপিং করাতে পারবেন, যা ভ্রমণের সময় লাগেজের ক্ষতি, খোলা বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে সুরক্ষা দেবে। ....

হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা

অনলাইন আয়ের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, সিআইডির জালে প্রতারক

অনলাইনে ‘টাস্ক’ সম্পন্ন করে সহজে আয় করার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত মো. হারুন অর রশিদ (২৯) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। ....

অনলাইন আয়ের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, সিআইডির জালে প্রতারক

হজের প্রথম কাফেলাকে ফুল ও খেজুর দিয়ে বরণ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা।  শনিবার (১৮ এপ্রিল) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে... ....

হজের প্রথম কাফেলাকে ফুল ও খেজুর দিয়ে বরণ

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামানসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ....

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

মধ্যরাতে উড়ছে হজের প্রথম ফ্লাইট

৪১৯ জন হজযাত্রী নিয়ে মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....

মধ্যরাতে উড়ছে হজের প্রথম ফ্লাইট

আশকোনার হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, প্রস্তুতি ঘুরে দেখলেন সরেজমিনে

হজযাত্রা শুরুর প্রাক্কালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি হঠাৎ করে ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্যাম্পের অবস্থা সরেজমিনে দেখেন। ....

আশকোনার হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, প্রস্তুতি ঘুরে দেখলেন সরেজমিনে

<span style="font-size: 24pt; color: #e03e2d;">প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন আজ</span>

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ । শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এই  কার্যক্রমের উদ্বোধন করবেন । প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সৌদি আরবের সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে। এসব তথ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ....

<span style="font-size: 24pt; color: #e03e2d;">প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন আজ</span>

১৭ এপ্রিল হজের ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী&nbsp;

সৌদি আরব ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....

১৭ এপ্রিল হজের ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী&nbsp;

হজযাত্রীদের সেবায় গাফিলতি সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হজ টিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। ....

হজযাত্রীদের সেবায় গাফিলতি সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

১৯ এপ্রিল ডানা মেলছে হজের প্রথম ফ্লাইট

১৯ এপ্রিল শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। আল্লাহর মেহমানদের নিয়ে এদিন সৌদি আরবের উদ্দেশে ডানা মেলবে হজযাত্রীদের প্রথম দলটি। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গমন করবেন। এর মধ্যে চট্টগ্রাম থেকে হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন ৫ হাজার ৬৭৫ জন ধর্মপ্রাণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হবে আগামী ১৯ এপ্রিল থেকে। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন। ....

১৯ এপ্রিল ডানা মেলছে হজের প্রথম ফ্লাইট

হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় হজে অংশ নেওয়া যাবে না: সৌদি আরব

পবিত্র হজ পালনের জন্য নির্দিষ্ট হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাকে বৈধ হিসেবে গণ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। এর ফলে ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবেন, তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন হলেও তাদেরও “নুসুক” অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে। ....

হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় হজে অংশ নেওয়া যাবে না: সৌদি আরব

হজ কাফেলার আড়ালে যেভাবে স্বর্ণ পাচার করতেন মফিদুল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মফিদুল ইসলাম (৪৩)। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর আগমনী ক্যানোপি–২ এলাকার খোলা কার পার্কিং থেকে তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণালংকার, যার মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা, উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছে পাওয়া যায় ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা। ....

হজ কাফেলার আড়ালে যেভাবে স্বর্ণ পাচার করতেন মফিদুল

সঠিক নিয়ম ও স্বাস্থ্য সচেতনতাই নির্বিঘ্ন হজের চাবিকাঠি

পবিত্র হজ পালনের জন্য ধর্মীয় নিয়ম-কানুন জানার পাশাপাশি শারীরিক সক্ষমতা ও সৌদি আরবের আইন মেনে চলা অপরিহার্য। হজের সফরকে ত্রুটিমুক্ত ও সহজ করতে যশোরের হজযাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ....

সঠিক নিয়ম ও স্বাস্থ্য সচেতনতাই নির্বিঘ্ন হজের চাবিকাঠি

তরমুজ কেনার আগে জানুন ৭টি সহজ ট্রিক্স

গরমের মৌসুমে লাল, মিষ্টি ও রসালো তরমুজ খাওয়ার মজা আলাদা। তবে বাজার থেকে ভালো তরমুজ কেনা সব সময় সহজ নয়। অনেক সময় দেখা যায়, তরমুজ দেখে নেওয়ার পরও তা মিষ্টি বা রসালো থাকে না। তাই তরমুজ কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখলেই ঠকবেন না। ....

তরমুজ কেনার আগে জানুন ৭টি সহজ ট্রিক্স

&nbsp;১৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানালেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ....

&nbsp;১৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট

যাদের ওপর হজ ফরজ

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি এমন একটি প্রেমময় ইবাদত, যেখানে প্রতি বছর লাখ লাখ মুসল্লি মক্কায় গিয়ে প্রভুর দরবারে লাব্বাইক বলতে উপস্থিত হন। তারা কাবাকে এক নজর দেখেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে এসেছিলেন, তওয়াফ ও সায়ি করেছিলেন, আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন—এমন স্মৃতিবিজড়িত স্থানে গিয়ে হজ করতে চান ধর্মপ্রাণ মুসল্লিরা। ....

যাদের ওপর হজ ফরজ