img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : সিরিজ

<span style="font-size: 18pt; color: #000000; font-weight: bold;">কাটার মাস্টারের দাপুটে বোলিংয়ে সিরিজ জিতল টাইগাররা</span>

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আজকের তৃতীয় ম্যাচটা জিততেই হতো বাংলাদেশকে। ঠিক এমনটাই ঘটলো।  একের পর এক  উইকেট হারিয়ে  ধুঁকছিলো নিউ জিল্যান্ড। মুস্তাফিজের দারুণ বোলিংয়ে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।  ....

<span style="font-size: 18pt; color: #000000; font-weight: bold;">কাটার মাস্টারের দাপুটে বোলিংয়ে সিরিজ জিতল টাইগাররা</span>

<span style="font-size: 18pt; color: #e03e2d;">অলিখিত ফাইনালে চাপ কাটাতে লড়ছে টাইগাররা</span>

তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারণী ওয়ানডেতে, টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। চট্টগ্রামের... ....

<span style="font-size: 18pt; color: #e03e2d;">অলিখিত ফাইনালে চাপ কাটাতে লড়ছে টাইগাররা</span>

অলিখিত ফাইনালে বাংলাদেশ&ndash;নিউজিল্যান্ড: কেমন হতে পারে স্কোয়াড

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এখনো কাটেনি পানিসংকট। ওয়াসার পানি নিয়মিত না পাওয়ায় মাঠ ভেজানো যাচ্ছে না, বৃষ্টির অভাবে সবুজ ঘাসও প্রায় উধাও। আউটফিল্ডের কোথাও বাদামি, কোথাও ধূসর—দৃষ্টিকটু এক চিত্রই চোখে পড়ছে। তবে মজার বিষয়, মাঠের তুলনায় উইকেটেই বরং কিছুটা সবুজের আভা আছে। সেটি কাগজে-কলমে পেসারদের জন্য সহায়ক হওয়ার কথা হলেও এই মাঠের ঐতিহ্য ভিন্ন কথা বলে। চট্টগ্রামের এই উইকেট বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গ হিসেবে পরিচিত। ২০২২ সালে এখানেই ভারত জাতীয় ক্রিকেট দল তুলেছিল ৪০০ রান। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট মনে করেন, উইকেটের চরিত্র এখনো খুব একটা বদলায়নি। ....

অলিখিত ফাইনালে বাংলাদেশ&ndash;নিউজিল্যান্ড: কেমন হতে পারে স্কোয়াড

নতুন মুখ সাকলাইন&ndash;রিপনকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলো বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং পেসার রিপন মণ্ডল। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি–টোয়েন্টি খেললেও জাতীয় দলের মূল স্কোয়াডে এবারই প্রথম তিনি জায়গা পেলেন। ....

নতুন মুখ সাকলাইন&ndash;রিপনকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলো বিসিবি

কিউইদের হারিয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লড়াইয়ে মিরপুরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।... ....

কিউইদের হারিয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি হচ্ছে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম ল্যাথাম। ....

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১১টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল মনে করা হলেও নিউজিল্যান্ডের কাছে হারায় সমালোচনার মুখে পড়ে টাইগাররা। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদদের। ....

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে আছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান ....

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ফুটবল বিশ্বকাপের উত্তাপের মাঝেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সূচি জানালেও পরে দুই সিরিজের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে। ....

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

সতীর্থ থেকে সভাপতি-তামিমের অধীনে প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

একসময় বাইশ গজে সতীর্থ হিসেবে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। সময়ের পরিক্রমায় এখন একজন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন জাতীয় দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনায় এই দুই পরিচয়ই এখন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথমবারের মতো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ....

সতীর্থ থেকে সভাপতি-তামিমের অধীনে প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বভ্রমণে গিয়ে নিখোঁজ, ভয়ংকর সত্য উঠে এলো&nbsp;

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া তথ্যচিত্র সিরিজ দ্য টিকটক কিলার বাস্তব এক ঘটনার ভিত্তিতে নির্মিত, যেখানে ডিজিটাল যুগের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর প্রতারণার চিত্র উঠে এসেছে। একাকী ভ্রমণ অনেকের কাছে স্বাধীনতার প্রতীক হলেও, স্পেনের এক নারীর জীবনে তা পরিণত হয় বিভীষিকায়। ৪২ বছর বয়সী ভ্রমণপ্রেমী এস্থার এসতেপা একা ঘুরতে গিয়ে একটি হোস্টেলে পরিচিত হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোস হুরাডো মন্টিলা–র সঙ্গে। প্রথমে বন্ধুসুলভ মনে হলেও, এই পরিচয়ই হয়ে ওঠে তার জীবনের শেষ অধ্যায়। ....

বিশ্বভ্রমণে গিয়ে নিখোঁজ, ভয়ংকর সত্য উঠে এলো&nbsp;

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। এতে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আইপিএলের কারণে সেরা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। কিউইরা বিকল্প বা ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও বাংলাদেশ সেই বিলাসিতা দেখাতে রাজি নয়। মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য হোম সিরিজগুলো থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় টাইগাররা। সে লক্ষ্যেই প্রধান নির্বাচক হাবিবুল বাশার তার প্রথম দল ঘোষণায় সেরা খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড সাজিয়েছেন। ....

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

প্রথমবার পাকিস্তান সফরে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল, সিরিজ শুরু ৩ মে

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল যাচ্ছে পাকিস্তান সফরে। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সফরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। সিরিজটি শুরু হবে ৩ মে থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে, আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ মে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৯ এর অংশ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড পূর্ণাঙ্গ সফরের সূচি ঘোষণা করেছে। ....

প্রথমবার পাকিস্তান সফরে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল, সিরিজ শুরু ৩ মে

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ....

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে ধরাশায়ী বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ মানেই নাটকীয়তা আর ভূতুড়ে ব্যাটিং ধস। মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতেও এর ব্যতিক্রম হলো না। তবে ম্যাচের সব আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে ছিল সালমান আঘার অদ্ভুত রান আউট, যার পরপরই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েও তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। ....

মাজ সাদাকাতের অলরাউন্ড নৈপুণ্যে ধরাশায়ী বাংলাদেশ

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচী প্রকাশ

চলতি বছরের আগস্ট মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে। এরপর ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ....

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচী প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। আসন্ন এ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সফরে থাকবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ....

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত সিরিজ নিয়ে বিতর্ক কেন

পবিত্র রমজান উপলক্ষে আরব বিনোদন জগতে প্রতি বছরই নির্মিত হয় নানা ইসলামিক ধারাবাহিক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় মিসরের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে টেলিভিশন সিরিজ সাহাব আল-আরদ। তবে সিরিজটির প্রমোশনাল ভিডিও প্রকাশের পরপরই এটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ....

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত সিরিজ নিয়ে বিতর্ক কেন