img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : রোনালদো

মেসি-রোনালদো-নেইমার, স্বপ্নের বিশ্বকাপে কে থাকবেন আলোচনার কেন্দ্রে?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগে একজন ফুটবলপ্রেমীর করা একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। তিন কিংবদন্তি ফুটবলারের ছবি দিয়ে তিনি লিখেছিলেন—‘দ্য থ্রি স্টুজেস’, অর্থাৎ তিন ‘জোকার’। প্রথমে বিষয়টি ঠাট্টা মনে হলেও, এর পেছনে ছিল ভিন্ন এক ব্যাখ্যা। গত দেড় দশক ধরে ফুটবল দুনিয়ায় আধিপত্য বিস্তার করা তিন তারকা—লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার- তাদের অসাধারণ দক্ষতা ও বিনোদনমূলক ফুটবলের জন্যই মূলত এভাবে উল্লেখ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। দর্শকদের আনন্দ দেওয়া এবং ম্যাচকে রোমাঞ্চকর করে তোলার ক্ষমতাই তাদের আলাদা করেছে। প্রায় শতবর্ষ আগে জনপ্রিয় কমেডি শো ‘দ্য থ্রি স্টুজেস’-এর মতোই এই তিন তারকার ক্যারিয়ারও দীর্ঘ, প্রভাবশালী এবং স্মরণীয় হয়ে আছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তারা ফুটবল সংস্কৃতিকে বদলে দিয়েছেন বলেও ফুটবল বিশ্লেষকদের মত। ....

মেসি-রোনালদো-নেইমার, স্বপ্নের বিশ্বকাপে কে থাকবেন আলোচনার কেন্দ্রে?

‘রোনালদোর শ্রেষ্ঠত্ব বিচারে বিশ্বকাপ জয় জরুরি নয়’

পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজের মতে, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের মূল্যায়ন কেবল বিশ্বকাপ জয় দিয়ে করা উচিত নয়। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই স্প্যানিশ কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ জেতা নিঃসন্দেহে এক বিশাল অর্জন, তবে এটিই রোনালদোর মতো কিংবদন্তির জন্য একমাত্র মাপকাঠি হতে পারে না। মার্তিনেজ মনে করেন, বিশ্ব ফুটবলে রোনালদো নিজের যে অবস্থান ও লিগ্যাসি তৈরি করেছেন, তা ইতিমধ্যেই অনন্য। ....

‘রোনালদোর শ্রেষ্ঠত্ব বিচারে বিশ্বকাপ জয় জরুরি নয়’

৪১ বছরেও অদম্য রোনালদো, ৫০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক!

বয়স ৪১ পেরিয়েছে মাত্র কদিন হলো, কিন্তু মাঠের ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই চিরচেনা তারুণ্যদীপ্ত। গোলমেশিন থামার কোনো লক্ষণ নেই। রোববার রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে জোড়া গোল করে আল নাসরকে ৪-০ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন তিনি। সেই সঙ্গে দলকে লিগ টেবিলের শীর্ষে তুলেছেন। ....

৪১ বছরেও অদম্য রোনালদো, ৫০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক!

রোনালদোহীন রাতে মানের গোলে জয় পেল আল নাসর

সৌদি প্রো লিগে আরেকটি নাটকীয় রাত উপহার দিল আল নাসর। মাঠের ভেতরে কষ্টার্জিত জয়, আর মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে নানা জল্পনা—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিল রিয়াদের ক্লাবটি। রোনালদোকে ছাড়াই আল রিয়াদের বিপক্ষে ১–০ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আল নাসর। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন সাদিও মানে। ....

রোনালদোহীন রাতে মানের গোলে জয় পেল আল নাসর

আল নাসরের সঙ্গে রোনালদোর বরফ গলবে নাকি বিচ্ছেদ?

আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে, নাকি উল্টো ফাটল ধরেছে? সৌদি প্রো লিগে আজ রাতে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা আল নাসরের। কিন্তু বিস্ফোরক খবর হলো, এই ম্যাচে খেলছেন না পর্তুগিজ মহাতারকা। চোট বা বিশ্রাম নয়, এর পেছনে রয়েছে ক্লাবের নীতিনির্ধারকদের ওপর তাঁর তীব্র অসন্তোষ ....

আল নাসরের সঙ্গে রোনালদোর বরফ গলবে নাকি বিচ্ছেদ?