ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবিযুক্ত করে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেপ্তার... ....
পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবিযুক্ত করে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবু নামে এক যুবককে গ্রেপ্তার... ....
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বেড়িবাঁধের পাশে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ....
পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ....
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ....
চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ....
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ....
রংপুরে পূর্ব বিরোধের জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। ....
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। ....
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরুজ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন হৃদয় নামের আরও এক মোটরসাইকেল আরোহী। ....
সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ....
লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি ও গুলির খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ....
'আমি আর আর মাদক সেবন করবো না, একইসঙ্গে এলাকায় অন্য কাউকে মাদক সেবন করতেও দেবো না'। এমন বক্তব্য দিয়ে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। শুধু তাই নয়, তিনি এলাকায় মাইকিং করে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার এমন ব্যতিক্রমী উদ্যোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ....
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে। ....
ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ....
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ....
গাজীপুরের কালীগঞ্জে কোরুইল্লার টেক ব্রীজের নীচ থেকে ইলিয়াস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক... ....
যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করব না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা গর্বের সঙ্গে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে। এ ছাড়া মা-বোনদের জন্য ঘরে, বাইরে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। ....
নোয়াখালীর কবিরহাটে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টায় নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মিজানুর রহমান ওরফে রনি (৩৫)। তিনি কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। ....