সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়ে পড়ে একটি বিয়ের নিমন্ত্রণপত্র, যেখানে নাম দেখা যায় জনপ্রিয় কে-পপ তারকা ও অভিনেত্রী আইইউ এবং দক্ষিণ কোরিয়ার মডেল-অভিনেতা বিওন উ-সক-এর। বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়।
একটি ম্যাগাজিন তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে নিমন্ত্রণপত্রটির ছবি শেয়ার করে। সেখানে উল্লেখ করা হয়, এই দুই তারকা একটি বিশেষ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এবং ২ এপ্রিল সেই উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমন পোস্ট দেখে অনেক ভক্ত প্রথমে বিস্মিত হয়ে পড়েন, আবার কেউ কেউ অভিনন্দনও জানাতে শুরু করেন। ....