img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : বিয়ে

বিয়ে ছিল আবেগের ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও বিভিন্ন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতির মাধ্যমে সারা বছরই আলোচনায় থাকেন। বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে নতুন লুকে ছবি শেয়ার সব মিলিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রেই রয়েছেন তিনি। তবে পেশাগত জীবনের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের কমতি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবেই জানান, জীবনের সেই সিদ্ধান্তটি ছিল আবেগপ্রসূত এবং ভুল। ....

বিয়ে ছিল আবেগের ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

<span style="font-size: 14pt;">বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড পূজার নেই: আফরান নিশো</span>

তারকাদের প্রেম- ভালোবাসা, সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ আর পরকিয়া এসব গুঞ্জন নতুন কিছু নয়, ঢালিউডেও এই চিত্র দেখা যায়। ঢালিউডের প্রদর্শনীতে হাসি ও খুনসুটি মিলিয়ে এক অবাক করা মুহূর্তের সাক্ষী হয় দর্শকরা। তবে সম্প্রতি পূজা চেরী ও আফরান নিশোকে কেন্দ্র করে এক হাস্যকর ও আলোচনা তৈরি হয়েছে। ‘দম’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় আফরান নিশো মজার ছলে বলেন, ‘বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড পূজার নেই।’ ঝড়ের গতিতে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ....

<span style="font-size: 14pt;">বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড পূজার নেই: আফরান নিশো</span>

আইইউ ও বিওন উ-সকের &lsquo;বিয়ের কার্ড&rsquo; ভাইরাল, আসলে কি সত্যি?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়ে পড়ে একটি বিয়ের নিমন্ত্রণপত্র, যেখানে নাম দেখা যায় জনপ্রিয় কে-পপ তারকা ও অভিনেত্রী আইইউ এবং দক্ষিণ কোরিয়ার মডেল-অভিনেতা বিওন উ-সক-এর। বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়। একটি ম্যাগাজিন তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে নিমন্ত্রণপত্রটির ছবি শেয়ার করে। সেখানে উল্লেখ করা হয়, এই দুই তারকা একটি বিশেষ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এবং ২ এপ্রিল সেই উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমন পোস্ট দেখে অনেক ভক্ত প্রথমে বিস্মিত হয়ে পড়েন, আবার কেউ কেউ অভিনন্দনও জানাতে শুরু করেন। ....

আইইউ ও বিওন উ-সকের &lsquo;বিয়ের কার্ড&rsquo; ভাইরাল, আসলে কি সত্যি?

ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের পোস্টে বিয়ের ইঙ্গিত, ভক্তদের উচ্ছ্বাস

টালিউডের আলোচিত জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন দীর্ঘ ১৫ বছর ধরে সম্পর্কের মধ্যে আছেন। ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে ‘বিয়ে কখন?’ প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল। এবার হয়তো সেই অপেক্ষা শেষ হতে চলেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশ একটি আবেগঘন পোস্টের মাধ্যমে প্রথমবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, আর দেরি করা যাবে না। ....

ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের পোস্টে বিয়ের ইঙ্গিত, ভক্তদের উচ্ছ্বাস

বিয়ে করেছেন লুবাবা

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা বিয়ে করেছেন।  মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। সম্প্রতি এক পোস্টে বিয়ের খবর নিশ্চিত... ....

বিয়ে করেছেন লুবাবা

বিয়ের গুঞ্জনে তোলপাড়, অবশেষে মুখ খুললেন কৃতি&nbsp;

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে ঘিরে আবারও প্রেম ও বিয়ের জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়া-র সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন জোরালো হয়েছে। একসঙ্গে দেখা যাওয়া এবং একে অন্যের পোস্টে উপস্থিতির কারণে ভক্ত ও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—শিগগিরই কি বিয়ের পথে হাঁটছেন কৃতি? এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন কৃতি শ্যানন নিজেই। এক অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ উঠলে খানিক বিরক্তি মিশিয়ে তিনি বলেন, ‘আপনারা কি সেই খালাম্মা-চাচির মতো, যাঁরা শুধু জানতে চান কবে বিয়ে করব? জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’ তিনি পরিষ্কার করে জানান, বিয়ে অবশ্যই করবেন, তবে তাড়াহুড়ো করে নয়। নিজের সময় এবং নিজের ইচ্ছাতেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনি। ....

বিয়ের গুঞ্জনে তোলপাড়, অবশেষে মুখ খুললেন কৃতি&nbsp;

তৃষা কৃষ্ণান কত কোটি টাকার মালিক?

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তার প্রেম-বিয়ে নিয়ে নানা সময় নানারকম গুঞ্জন চাউর হয়েছে। ২০১৫ সালের শুরুতে প্রযোজক বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান সারেন তৃষা। কিন্তু বিয়ের আগে সেই বাগদান ভেঙে দেন এই অভিনেত্রী। এবার থালাপাতি বিজয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর গুঞ্জনে আলোচনায় উঠে এসেছেন। যদিও এ নিয়ে একটি শব্দও মুখ থেকে বের করেননি এই অভিনেত্রী।  ....

তৃষা কৃষ্ণান কত কোটি টাকার মালিক?

<span style="font-size: 14pt;">বিয়ে-বাগদান ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন মধুমিতা</span>

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিককে পাখি ঘোষ এবং কুসুম দোলায় ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত... ....

<span style="font-size: 14pt;">বিয়ে-বাগদান ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন মধুমিতা</span>

ধানুশ আর ম্রুণাল কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?

আগামী ১৪ ফেব্রুয়ারি ধানুশ আর ম্রুণাল ঠাকুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে- এমন গুঞ্জনে সরগরম শোবিজ দুনিয়া। কিছু প্রতিবেদনে দাবি করে আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন ম্রুণাল ও ধানুশ। গুঞ্জন অনুযায়ী, এই বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। যেখানে থাকবেন কেবল পরিবারের সদস্য,আত্মীয় ও বন্ধুরা। খবরটি জানায় দ্য ফ্রি প্রেস জার্নাল।  ....

ধানুশ আর ম্রুণাল কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?

অবশেষে প্রেমের গুঞ্জন সত্যি,আজ বিয়ে করলেন জেফার ও রাফসান

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বিয়ে করলেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। অবশেষে প্রেমের গুঞ্জন সত্যি হলো। আলোচিত এই সম্পর্ক বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক রূপ পেল।  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন রাফসান সাবাব নিজেই। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’ ....

অবশেষে প্রেমের গুঞ্জন সত্যি,আজ বিয়ে করলেন জেফার ও রাফসান

পার্থ শেখ বসলেন বিয়ের পিঁড়িতে

ছোট পর্দায় বর্তমান সময়ের অন্যতম পরিচিত মুখ পার্থ শেখ বসলেন বিয়ের পিঁড়িতে। এই তরুণ অভিনেতা দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন । পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু।  ....

পার্থ শেখ বসলেন বিয়ের পিঁড়িতে