ভারতকে আইসিসির 'অন্যায়' সুবিধার অভিযোগ
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টের কারণেই সুপার এইট গ্রুপিংয়ে এমন ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে পাকিস্তানের ভারতে কোনো ম্যাচ না খেলার বিষয়টি, যা সময়সূচি নির্ধারণকারীদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তবে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। অনেকেই দাবি করছিলেন যে, ভারতের সুবিধার্থে এমন সূচি তৈরি করা হয়েছে। আকাশ চোপড়া স্পষ্ট জানিয়েছেন, এসব দাবির কোনো ভিত্তি নেই। ....




