টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল ২০২৬)
আজ ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ব্যস্ত এক দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া লিগ, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ও ইউরোপিয়ান ফুটবল—সব মিলিয়ে টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে থাকছে নানা আয়োজন। ....
আজ ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে ব্যস্ত এক দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া লিগ, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ও ইউরোপিয়ান ফুটবল—সব মিলিয়ে টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে থাকছে নানা আয়োজন। ....
আজ বুধবার ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশনের পর্দায় থাকছে ব্যস্ত সূচি। সকালে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। একই সময়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুটি ম্যাচও মাঠে গড়াবে। বিকেলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি ও পেশোয়ারের লড়াই। রাতে একই আসরে মুখোমুখি হবে হায়দরাবাদ ও মুলতান। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) রাতের ম্যাচে লক্ষ্ণৌয়ের প্রতিপক্ষ রাজস্থান। ইউরোপীয় ফুটবলেও রয়েছে জমজমাট লড়াই। লা লিগায় এলচে খেলবে আতলেতিকোর বিপক্ষে। রাতে বার্সেলোনা নামবে সেল্তা ভিগোর মুখোমুখি। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। জার্মান কাপে মুখোমুখি হবে লেভারকুসেন ও বায়ার্ন মিউনিখ ....
তারকাদের প্রেম- ভালোবাসা, সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ আর পরকিয়া এসব গুঞ্জন নতুন কিছু নয়, ঢালিউডেও এই চিত্র দেখা যায়। ঢালিউডের প্রদর্শনীতে হাসি ও খুনসুটি মিলিয়ে এক অবাক করা মুহূর্তের সাক্ষী হয় দর্শকরা। তবে সম্প্রতি পূজা চেরী ও আফরান নিশোকে কেন্দ্র করে এক হাস্যকর ও আলোচনা তৈরি হয়েছে। ‘দম’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় আফরান নিশো মজার ছলে বলেন, ‘বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড পূজার নেই।’ ঝড়ের গতিতে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ....
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা পলিপাল্লি মৌনিকাকে (৩১) শ্বাসরোধ করে হত্যার পর তার দেহ থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মকর্তা চিন্তাদা রবীন্দ্রের (৩০) বিরুদ্ধে। এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানায়, ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে রবীন্দ্র ও মৌনিকার পরিচয় হয়। পেশায় নৌবাহিনীর কর্মকর্তা রবীন্দ্র বিবাহিত হওয়া সত্ত্বেও মৌনিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তারা নিয়মিত বিভিন্ন পার্ক ও সিনেমা হলে দেখা করতেন। ....
ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তার প্রেম-বিয়ে নিয়ে নানা সময় নানারকম গুঞ্জন চাউর হয়েছে। ২০১৫ সালের শুরুতে প্রযোজক বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান সারেন তৃষা। কিন্তু বিয়ের আগে সেই বাগদান ভেঙে দেন এই অভিনেত্রী। এবার থালাপাতি বিজয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর গুঞ্জনে আলোচনায় উঠে এসেছেন। যদিও এ নিয়ে একটি শব্দও মুখ থেকে বের করেননি এই অভিনেত্রী। ....
চাওয়া থেকে পাওয়া, আশা থেকে হতাশা, সৃষ্টি থেকে ধ্বংস, বিনাস থেকে সৃজন, বাঁচার তীব্র আকাঙ্খা থেকে মৃত্যুকে বরণ করার বাসনা। সবমিলিয়ে বিনা সূতায় বাঁধা এক অদৃশ্য বন্ধনের তীব্র টান হলো ভালোবাসা। এটা মানুষের এক বিশেষ মনোবৃত্তিক অবস্থার নাম। বিধাতার এক বিস্ময়কর মূল্যবান সৃষ্টি- ভালোবাসা। এটা চোখে দেখা যায় না; হৃদয়ে হৃদয় রেখে অনুভব করতে হয়। মনের গভীরের তীব্র ভালোলাগা থেকে সৃষ্টি হয় ভালোবাসার। জীবনের পূর্ণতার জন্য এটা আবশ্যিক বিষয়ের অপর নাম। এই ভালোবাসা মানুষের সব কাজের প্রেরণা। অকল্যাণকর কাজেও রয়েছে ভালোবাসা বা প্রেমের নিগূঢ় সম্পর্ক। ভালোবাসা ফকিরকে যেমন রাজার ঐশ্বর্য দান করতে পারে, তেমনি রাজাকে পরিণত করতে পারে পথের ভিখিরিতে। ভালোবাসা রচনা করতে পারে সৃজনশীলতার অমরাবতি। আবার ডেকে আনতে পারে ধ্বংসের অমানিশা। ....
প্রেম নিয়ে একটি চমৎকার গান রয়েছে- ‘প্রেম একবারই এসেছিল নীরবে-আমারি এ দুয়ারও প্রান্তে’ সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে....’ ....
টি-টোয়েন্টি বিশ্বকাটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের সিদ্ধান্তে বড়সড় আর্থিক ধাক্কা থেকে রক্ষা পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় প্রায় ১৭৪ মিলিয়ন ডলার সমপরিমাণ ক্ষতি এড়াতে পেরেছে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার সমান। ....
অনেক কঠিন কাজ সহজেই করে ফেলেন অথচ পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে নানান চিন্তায় পড়ে যান। কীভাবে বলব? যদি না করে দেয়? ইত্যাদি নানান প্রশ্নের উত্তর খুঁজতে আর আকাশ কুসুম কল্পনায় মন তখন বিভোর, বিপর্যস্ত। এই অনুভূতির বেড়াজালে অনেকেই আছেন। তবে মনের কথা মুখে বলার আগে কিছু বাস্তব চিন্তা করাই উচিত। ....
“মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বিশাল ‘স্বাগত র্যালি’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র্যালিটি শাহবাগে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ....
ডা. শফিকুর রহমান, এটি যেহেতু কৃষি প্রধান এরিয়া ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি পুরো নর্থ বেঙ্গলকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে সেই পড়াশোনা কাগজে নয়, প্র্যাকটিক্যালি হবে প্রফেশনালি হবে। এখান থেকে পড়াশোনা শেষ করে সে বিদেশে কাজ করবে। ....
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দলীয় আনুগত্য নয় বরং যোগ্যতা ও দেশপ্রেমই হবে একমাত্র মাপকাঠি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। ....
প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট একটি অনবদ্য কাহিনী ‘মাসুদ রানা’। বহুল পঠিত এই গল্পটি নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে সিনেমা। যদিও ‘মাসুদ রানা’ সিনেমার ঘোষণা বেশ কয়েক বছর আগেই জাজ মাল্টিমিডিয়া থেকে দেয়া হয়েছিল। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে সিনেমার কাজ শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। আবারও ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে শুটিং হয়েছিল। সৈকত নাসির পরিচালিত ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মাসুদ রানা চরিত্রে রাসেল রানা, সোহানা চরিত্রে পুজা চেরি ও অবনিতা চরিত্রে নতুন মুখ সৈয়দা তিথি অমনি। ....
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বিয়ে করলেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। অবশেষে প্রেমের গুঞ্জন সত্যি হলো। আলোচিত এই সম্পর্ক বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিক রূপ পেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন রাফসান সাবাব নিজেই। বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’ ....