রাজশাহীতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
রাজশাহীতে ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন বলে জানা গেছে। ....
রাজশাহীতে ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাঁশ ব্যবসায়ী আবদুল আলম (৬০) মারা গেছেন বলে জানা গেছে। ....
ডিপো থেকে জ্বালানি পাম্প পর্যন্ত সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, পথে কোথাও চুরি হচ্ছে বা অবৈধ মজুত হচ্ছে কি না—এ বিষয়ে মনিটরিং কতটুকু সফল, তা নিয়ে রয়েছে প্রশ্ন। ....
চুয়াডাঙ্গা জেলাজুড়ে জ্বালানি তেলের পাম্পগুলোতে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসারদের অনুপস্থিতি এবং ফুয়েল কার্ডের নিয়ম উপেক্ষা করে তেল বিক্রির ফলে সাধারণ মোটরসাইকেল চালক ও কৃষকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দেওয়া হলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। সরেজমিনে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, সকালের দিকে তেল সরবরাহ শুরু হলেও বেলা ১১টার পর অধিকাংশ পাম্পে ট্যাগ অফিসারদের পাওয়া যায় না। চুয়াডাঙ্গা সদরের মেসার্স চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে নির্ধারিত ট্যাগ অফিসার এস এম আবুল ফজল অনুপস্থিত। এই সুযোগে পাম্প কর্তৃপক্ষ ফুয়েল কার্ডের নিয়ম তোয়াক্কা না করেই অবাধে তেল বিক্রি করছে। একই চিত্র দেখা গেছে সুগন্ধা ফিলিং স্টেশনেও। সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ....
তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে। ....
চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ....
গ্রাহক হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ....
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। ....
জয়পুরহাটে তেলের তীব্র সংকটে ভোর থেকে পাম্পগুলোতে ভিড় করছে কৃষক ও মোটরসাইকেল চালকরা। লাইনের শুরু আছে, কিন্তু শেষ নেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তেল না পাওয়ায় গ্রাহকদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে চলছে ধাক্কাধাক্কি ও হাতাহাতি। ....
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা এলাকায় গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নিজে উপস্থিত থেকে তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ। ....
ফুয়েল কার্ডের পর এবার ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে নওগাঁয়। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে প্রাথমিকভাবে সদর উপজেলার ১১টি পেট্রোল পাম্পে নতুন এই পদ্ধতির কার্যক্রম চালু করা হয়। নতুন এই অ্যাপ পদ্ধতি স্বচ্ছতা বাড়ালেও গ্রাহকদের ভোগান্তি কমেনি—এমন অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত তেল না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। ....
জ্বালানি তেলের সংকট নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘নো কার্ড, নো ফুয়েল’ কার্যক্রম। তবে তেল পাম্পে জ্বালানির জন্য ভিড় করলেও কার্ড প্রদর্শন করছেন না গ্রাহকরা।... ....
প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তের ফলে পুরো অঞ্চলে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিবহন খাতে অচলাবস্থার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। হঠাৎ এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ....
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও অন্যান্য কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ....
রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকেই শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ও তেল পাম্পে তেল নিতে ভিড় করছেন পরিবহন চালক ও মালিকরা। এতে অনেক জায়গায় সড়কের একাংশজুড়ে দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। ....
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কয়েকদিন ধরে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তিতে পড়ছেন চালকরা, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে গাংনী উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। ....
দেশে অগ্রাধিকার ভিত্তিতে গম হারভেস্টার যন্ত্র এবং স্যালোইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেল সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এছাড়াও নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের জন্য প্রতিটি... ....
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পাওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (নাহিদ) সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। সে সরদার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু জিহাদুল মোল্যা গুরুতর আহত হয়েছেন। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে। ....
দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকি জোরদারে প্রতিটি পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ....
ইরান যুদ্ধের জের ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি সংকটের বিষয়টি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় পেট্রল পাম্পের ভিড়ের ভিডিওগুলো সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। ....
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকটের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মঙ্গলবার (২৪ মার্চ) সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড ঝুলছে। খোলা পাম্পগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন, এবং বহু চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরছেন। এই পরিস্থিতি নাগরিক জীবনের পাশাপাশি রাইড শেয়ারিং, লজিস্টিকস এবং ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব ফেলছে। ....