নাটকীয় জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের, অবিশ্বাস্য ফাহিম আশরাফ!
পাকিস্তান ক্রিকেট মানেই যেন এক চরম অনিশ্চয়তার নাম। সহজ ম্যাচ কঠিন করে জেতা কিংবা জেতা ম্যাচ হঠাৎ হেরে বসা—এটাই যেন তাদের ঐতিহ্য। কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও সেই চিরায়ত ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের দেখা মিলল। খাদের কিনারা থেকে ফিরে এসে ফাহিম আশরাফের অতিমানবীয় ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে সালমান আগার দল। ....




