পুলিশের দায়মুক্তি নাকি সংস্কার ?
দায়িত্ব পালনে গাফলতি বা অতিরিক্ত বাড়াবাড়ির অভিযোগ পুলিশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এ জন্য সুশীল সমাজ, সাংবাদিকসহ নানা জায়গা থেকে পুলিশকে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়। কিন্তু তাদের বিরুদ্ধে বিভাগীয় বা আইনি তেমন কোনো পদক্ষেপই দেখা যায় নি। তাই প্রশ্ন আসছে পুলিশ সদস্যরা কি বারবারই পার পেয়ে যাবে? পরিবর্তিত বাংলাদেশে পুলিশ বিভাগে কোনো গুণগত পরিবর্তন এসেছে কিনা, এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। উঠে এসেছে বহুল প্রতীক্ষিত পুলিশ সংস্কারের বিষয়টিও। ....




