ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি দেওয়ায় রুমিন ফারহানাকে তলব
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে তাকে এই তলব করা হয়। রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ....




