তুরাগে অটোরিকশা চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২
রাজধানীর তুরাগ থানার আলোচিত অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব-১। এ ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ....
রাজধানীর তুরাগ থানার আলোচিত অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব-১। এ ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ....
কানাডা ক্রিকেটে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) দেশটির ক্রিকেট বোর্ড ও একটি বিশ্বকাপ ম্যাচ ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট “ইএসপিএনক্রিকইনফো” এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে এসিইউর দুটি তদন্ত চলমান। এর একটি কানাডা ক্রিকেটের প্রশাসনিক পর্যায়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে, অন্যটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের সম্ভাব্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সম্প্রতি কানাডার অনুসন্ধানী অনুষ্ঠান "দি ফিফথ স্টেট" এর তৈরি "করাপশন ক্রাইম এন্ড ক্রিকেট" শিরোনামের একটি তথ্যচিত্রে এসব অভিযোগ সামনে আসে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি –তে প্রচারিত ৪৩ মিনিটের এই তথ্যচিত্রে কানাডা ক্রিকেটের সুশাসন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। ....
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন রমনা বটমূলে বোমা হামলা হয়। ওই ঘটনায় ১০ জন নিহত ও কয়েকজন আহত হন। বোমা হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। ....
চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যু ঘিরে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৪ মে দিন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তা জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ছয়বার পেছাল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী। এর আগে, গত বছরের ২০ অক্টোবর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ....
নওগাঁ সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা মোছাঃ রাহী মুনীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সন্ধ্যায় প্রসবজনিত জটিলতার কারণে রাহী মুনীকে ‘মেট্রো হাসপাতাল নওগাঁ’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টার দিকে ডা. ফাবলিহা সাদিয়া তার অস্ত্রোপচার সম্পন্ন করেন। ....
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন ঘিরে স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিয়ে ওঠা বিতর্কের প্রেক্ষাপটে গঠিত তদন্ত কমিটির সামনে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, প্রক্রিয়াটিকে তিনি আইনসঙ্গত ও যৌক্তিক মনে না করায় তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। ....
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুইজন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের মাস্টার ও লোকোমাস্টারসহ আরও দুইজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলা দেখা গেছে। তদন্তে অন্তত ছয়টি ক্ষেত্রে ব্যত্যয় লক্ষ্য করা গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে ....
‘এমভি জাকির স্মার্ট–৩’ নামক লঞ্চের সংঘর্ষ ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। ....
২০০৯ সালে পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটনের লক্ষ্যে পুনঃতদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ....
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (আরএনপিপি) জনবল নিয়োগ জালিয়াতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ....
শরীফ ওসমান হাদি হত্যার প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও তদন্তের গতি, কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্নের অন্ত নেই। মৃত্যুর ৫৬ দিনের বেশি সময় পার হলেও প্রাথমিক হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার কার্যক্রমে তেমন অগ্রগতি হয়নি। চারবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন, পুলিশ ও প্রশাসনের গড়িমসি, আর রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যস্ততার আড়ালে এই হত্যা মামলার ন্যায্য বিচার একেবারেই তলিয়ে গেছে। তাই এবার জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি উঠেছে। তাহলেই হয়তো থলের বিড়াল বেরিয়ে আসবে। ....