img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : জুন

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাতসহ অনেকেই

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্ল্যাটফর্মটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ দলটির অন্তত ৩০ জন নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্ল্যাটফর্মের আরও অন্তত ১৩ জন নেতা দলটিতে যুক্ত হয়েছেন। ....

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাতসহ অনেকেই

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ফুটবল বিশ্বকাপের উত্তাপের মাঝেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সূচি জানালেও পরে দুই সিরিজের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে। ....

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

সংস্কার না হওয়ায় আইএমএফের কিস্তি আটকালো, জুনে টাকা পাচ্ছে না বাংলাদেশ

সংস্কার কার্যক্রমে অগ্রগতি না থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় দিচ্ছে না। সংস্থাটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হওয়ায় এখনই অর্থ ছাড়ে তারা রাজি নয়। ওয়াশিংটনে আইএমএফ–বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদলের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় জুনে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাওয়ার আশা ছিল সরকারের। তবে আইএমএফ স্পষ্ট করেছে, এই সময়ের মধ্যে সেই অর্থ মিলবে না। কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগে এখনো ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে। ....

সংস্কার না হওয়ায় আইএমএফের কিস্তি আটকালো, জুনে টাকা পাচ্ছে না বাংলাদেশ

মাদকাসক্তি পেরিয়ে আজ ৩০০ মিলিয়ন ডলারের মালিক রবার্ট ডাউনি জুনিয়র

হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, অসাধারণ অভিনয় দক্ষতা, ব্যক্তিজীবনের নানা বিতর্ক, মাদকাসক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং সুপারহিরো চরিত্রে বিশ্বজোড়া জনপ্রিয়তা সব মিলিয়ে তার জীবন যেন এক সিনেমার গল্প। ....

মাদকাসক্তি পেরিয়ে আজ ৩০০ মিলিয়ন ডলারের মালিক রবার্ট ডাউনি জুনিয়র

এপ্রিলে এসএসসি আর এইচএসসি জুনের শেষ সপ্তাহে শুরু হবে 

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।  আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। ....

এপ্রিলে এসএসসি আর এইচএসসি জুনের শেষ সপ্তাহে শুরু হবে