ভুল হাঁটুতে চিকিৎসার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বললেন এমবাপে
চোটের কারণে প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ তারকা সম্প্রতি দুই ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। এর মধ্যে ফরাসি গণমাধ্যমে দাবি ওঠে, ক্লাবের মেডিক্যাল টিম ভুল হাঁটু স্ক্যান করায় তার সুস্থ হয়ে ফিরতে দেরি হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন এমবাপে। ....




