img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : উত্তেজনা

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ ঘিরে উত্তেজনা, বিভিন্ন কেন্দ্রে অভিযোগ-বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিক্ষোভ ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সকাল থেকেই কয়েকটি কেন্দ্রে অভিযোগ-পাল্টা অভিযোগের পাশাপাশি ইভিএম ত্রুটির ঘটনাও সামনে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল সেখানে পৌঁছান। অভিযোগ, তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকরা। বিজেপির দাবি, ভোট শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু ওই প্রার্থী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ....

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ ঘিরে উত্তেজনা, বিভিন্ন কেন্দ্রে অভিযোগ-বিক্ষোভ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে রবিবার, নতুন উত্তেজনার আশঙ্কা

 ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সম্প্রতি বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ রোববার (২৬ এপ্রিল) শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল পাবলিক ব্রডকাস্টার কেএএন। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে। ইস্তাম্বুল থেকে প্রেরিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প অনির্দিষ্টকালের আলোচনার পরিবর্তে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রোববারের মধ্যে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা খুবই কম। ....

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে রবিবার, নতুন উত্তেজনার আশঙ্কা

পঞ্চগড়ে জাগপা কার্যালয় ভাঙচুরের ঘটনায় সার্জিসের ক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের মন্তব্যকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা শহরে এ ঘটনা ঘটে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া পাঁচটার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। ....

পঞ্চগড়ে জাগপা কার্যালয় ভাঙচুরের ঘটনায় সার্জিসের ক্ষোভ

আগামী ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বসতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী দুই দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন। ট্রাম্প জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় কোনো অগ্রগতি হতে পারে এবং আলোচনার কেন্দ্র হিসেবে তারা পুনরায় পাকিস্তানকেই বেছে নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। এটি এমন একটি সময়ে ঘটছে যখন পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, এবং ঠিক সেই সময়ে ট্রাম্প নতুন আলোচনার সম্ভাবনা নিয়ে আশার কথা শোনালেন। ....

আগামী ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বসতে পারে: ট্রাম্প

ইরান–ইসরায়েল উত্তেজনার প্রভাব পুঁজিবাজারে, বড় দরপতন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ঘিরে সৃষ্ট বৈশ্বিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) লেনদেন শুরুর পরপরই বিক্রির চাপে বড় দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সব সূচকেই উল্লেখযোগ্য পতন দেখা গেছে। কমেছে লেনদেনের পরিমাণও। ....

ইরান–ইসরায়েল উত্তেজনার প্রভাব পুঁজিবাজারে, বড় দরপতন

<span style="font-size: 14pt;">ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র</span>

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা চলছিল।... ....

<span style="font-size: 14pt;">ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র</span>