img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ইঙ্গিত

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত দিলেন ফ্লিক

টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছাকাছি বার্সেলোনা। তবে ইউরোপের মঞ্চে এখনো অধরা রয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কাতালান ক্লাবটির এই ইউরোপীয় শিরোপার খরা এখন ১১ বছরে গড়িয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটাতেই এবার বড় পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক। শুধু সাফল্য নয়, নিজের কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায়ও বার্সেলোনাতেই কাটাতে চান ৬১ বছর বয়সী এই জার্মান কোচ। ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা। এমনকি সাম্প্রতিক ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পরও তার ওপর আস্থা হারায়নি ক্লাবটি। ....

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত দিলেন ফ্লিক

নোরা ফাতেহিকে সময় বেঁধে দিল জাতীয় নারী কমিশন

দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গানে পারফর্ম করেছেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পর দর্শকরা গানটির ভাষা ও নাচকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ হিসেবে সমালোচনা করেন। অভিযোগ ওঠে, গানটি ও নাচ প্রেক্ষাপটে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করছে। এতে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভারতের জাতীয় নারী কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলার উদ্যোগ নেয়। সোমবারের শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, নোরা ফাতেহি নিজে উপস্থিত ছিলেন না। নোরার পক্ষ থেকে আইনজীবী থাকলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি। অভিনেত্রীকে ২৭ এপ্রিল পর্যন্ত সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সঞ্জয় দত্তকেও ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ....

নোরা ফাতেহিকে সময় বেঁধে দিল জাতীয় নারী কমিশন

ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের পোস্টে বিয়ের ইঙ্গিত, ভক্তদের উচ্ছ্বাস

টালিউডের আলোচিত জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন দীর্ঘ ১৫ বছর ধরে সম্পর্কের মধ্যে আছেন। ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে ‘বিয়ে কখন?’ প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল। এবার হয়তো সেই অপেক্ষা শেষ হতে চলেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশ একটি আবেগঘন পোস্টের মাধ্যমে প্রথমবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, আর দেরি করা যাবে না। ....

ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের পোস্টে বিয়ের ইঙ্গিত, ভক্তদের উচ্ছ্বাস