আফগানিস্তান টেস্টে দ্বিতীয় সারির দল খেলানোর পরিকল্পনা ভারতের
আইপিএলের ব্যস্ত সূচির পর আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে ভারতের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে দল ব্যবস্থাপনা কমিটি। ৩১ মে শেষ হবে চলতি আইপিএল,... ....
আইপিএলের ব্যস্ত সূচির পর আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে ভারতের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে দল ব্যবস্থাপনা কমিটি। ৩১ মে শেষ হবে চলতি আইপিএল,... ....
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ক্রিকেট দ্বৈরথ শুধু মাঠেই নয়, মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ জানিয়েছেন, ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের নাসিম শাহ-এর শেষ মুহূর্তের ঝোড়ো ব্যাটিংয়ে আফগান ভক্তরা হার মানতে না পেরে অনেকেই হতাশা ও দুঃখে ভুগেছিল; এমনকি এক ভক্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ....
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছিল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। পরের বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালেও জায়গা করে নেয় তারা। সেই সাফল্যের ধারাবাহিকতায় অনেকেই আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় পরাশক্তি বলেও আখ্যা দেন। কিন্তু সাম্প্রতিক সময়ে চিত্রটা পাল্টে গেছে। এশিয়া কাপের পর চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। ....
ইসলামাবাদ ও কাবুলের মধ্যে শত্রুতা বাড়ার সাথে সাথে পাকিস্তান অভিযোগ করেছে যে, আফগানিস্তানের তালিবান সরকার ভারতের ‘প্রক্সি’ বা ক্রীড়নক হিসেবে কাজ করছে। শুক্রবার ভোরে কাবুলের বিভিন্ন স্থানে পাকিস্তানের বোমা হামলার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লেখেন, ২০২১ সালের জুলাই মাসে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর "প্রত্যাশা ছিল যে আফগানিস্তানে শান্তি ফিরে আসবে এবং তালিবান আফগান জনগণের স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেবে।" ....
শুক্রবার সীমান্তে সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পর, আফগানিস্তানের তালেবান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি সমকক্ষের সঙ্গে আলোচনার পর রাজনৈতিক বিষয়াবলী সংক্রান্ত মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হকার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তালেবান হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।” ....
দুই দেশের সীমান্তে সংঘাত বৃদ্ধির মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল ও অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের ওপর ইসলামাবাদের ধৈর্য শেষ হয়ে গেছে। তিনি ঘোষণা দেন যে, দুই দেশ এখন "প্রকাশ্য যুদ্ধে" লিপ্ত। ....
পাকিস্তানের বেশ কয়েকটি বড় শহরে বোমা হামলা এবং ইসলামাবাদের প্রতিরক্ষামন্ত্রী কর্তৃক প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার পর আফগানিস্তানের তালেবান নেতারা জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা ও পাল্টাপাল্টি সংঘর্ষের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল, তালেবান নেতাদের ঘাঁটি কান্দাহার এবং অন্যান্য শহরে হামলা চালায়। একই সঙ্গে সীমান্তেও লড়াই অব্যাহত রয়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। ....
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১৪ জন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এছাড়া তাদের হামলায় সীমান্তে আফগানিস্তানের ৭৪টি... ....
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)-এর ইউরোপ শাখা শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে। ....
উপকূলীয় সাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান ঘিরে আগে থেকেই এক ধরনের যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আরেক দফা পরোক্ষ আলোচনা শেষেও অবস্থার আশানুরূপ অগ্রগতি হয়নি। তার সাথে যুক্ত হয়েছে—সর্বশেষ পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধের ডামাডোল। এর ফলে পুরো এশিয়া মহাদেশই যেন আকস্মিকভাবে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বনেতারা নিজ-নিজ জায়গা থেকে সোচ্চার হলেও পরিস্থিতি মোটেও ইতিবাচক নয় এই মুহুর্তে। ....
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তান টিভি জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী গত কয়েক ঘণ্টায় তালেবানের বেশ কয়েকটি ঘাঁটি "ধ্বংস" করেছে। এই হামলায় অনেক আফগান তালেবান জঙ্গি নিহত হয়েছে অথবা তাদের পোস্ট ছেড়ে পালিয়ে গেছে। ....
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা রাতারাতি নাটকীয় মোড় নিয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান বিমানবাহিনী নানগারহার প্রদেশে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে এবং একটি প্রধান অস্ত্রাগার ধ্বংস করেছে। শুক্রবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিনা উসকানিতে পাকিস্তানি অবস্থানে হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আফগান তালেবান সরকারের অন্তত ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০-এর বেশি আহত হয়েছে। ....
গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সীমান্তে পাকিস্তানের... ....
আফগানিস্তানের নবনিযুক্ত প্রধান কোচ রিচার্ড পাইবাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কাজ করতে তার কোনো সমস্যা নেই। রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তানে এখনো আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়নি। ফলে বিদেশি কোচেরা সাধারণত দেশের বাইরে থেকেই কাজ করেন এবং আন্তর্জাতিক সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাত বা ভারতে দলের সাথে যোগ দেন। উল্লেখ্য, ইউএই ছাড়াও গ্রেটার নোইডা, দেরাদুন ও লক্ষ্মৌ আফগানিস্তানের ‘হোম’ ম্যাচ আয়োজন করেছে। ....
পাকিস্তান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, আফগানিস্তান সীমান্তে তাদের বিমান হামলায় অন্তত ৭০ জন যোদ্ধা নিহত হয়েছেন। তবে কাবুল এই দাবি অস্বীকার করেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পাল্টাপাল্টি দাবি উঠল। পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী রবিবার সন্ধ্যায় জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, হামলায় অন্তত ৭০ বিদ্রোহী নিহত হয়েছে, যদিও এর কোনো প্রমাণ তিনি দেননি। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে নিহতের সংখ্যা বেড়ে ৮০ হয়েছে, তবে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ....
রোববার ভোরে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, সীমান্ত প্রদেশ নানগারহার ও পাকতিকায় "একটি ধর্মীয় স্কুল ও বসতবাড়িতে হামলা চালানো হয়েছে", যার ফলে "নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছে।" আফগান সূত্র আল জাজিরাকে জানিয়েছে, নানগারহারে অন্তত ১৭ জন নিহত হয়েছে, তবে পাকতিকার হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। ....
আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ....
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে কানাডাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে বিদায় নিল আফগানিস্তান। বৃহস্পতিবার এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে এই জয় পায় তারা। জয়ের জন্য ২০১ রানের বিশাল লক্ষ্যের সামনে পড়ে কানাডার ব্যাটিং লাইনআপ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৮ রান তুলতে সক্ষম হয়। যদিও পঞ্চম উইকেটে হর্ষ থ্যাকার এবং সাদ বিন জাফর ৫৩ রানের প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ....
রেকর্ড গড়া দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের দেয়া ১৮৩ রানের টার্গেটে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এর আগে বিশ্বকাপে ১৭০ রান তাড়া করে জেতেনি তারা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়েই জিতল কিউইরা। ....
বিশ্ব ক্রীড়াঙ্গণে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রয়েছে বেশকিছু ইভেন্ট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। রাতে আছে কারাবাও কাপের ম্যাচ। ....