পাবনায় সাংবাদিকদের সঙ্গে খোশ মেজাজে রাষ্ট্রপতি
পাবনায় চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন। সন্ধ্যা সাতটার কিছু সময় পর তিনি পাবনা প্রেসক্লাবে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। ....




