রাজশাহীর পবা উপজেলার নওহাটা সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থী ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অধ্যক্ষকে অপসারণসহ তিন দফা দাবি জানানো হয়।
জানা গেছে, মাদ্রাসার কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের মেয়ে ফৌজিয়া শাবনুরকে এবং ল্যাব সহকারী পদে মরিয়ম খাতুনকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়াটি লোকচক্ষুর আড়ালে ও সম্পূর্ণ গোপনে সম্পন্ন করা হয়েছে। ....