‘দ্য ব্লাফ’র পোস্টারে ভয়ংকর জলদস্যুর চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্লাফ’-এর ট্রেলার প্রকাশের পর প্রিয়াংকা ভয়ংকর জলদস্যু রূপ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এ সিনেমা দিয়ে হলিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন প্রিয়াংকা চোপড়া। ‘ব্লাডি মেরি’ চরিত্রে যুদ্ধংদেহি ও আক্রমণাত্মক লুকে দেখা গেছে তাকে, যেখানে তিনি টানা হাইভোল্টেজ অ্যাকশনে একের পর এক প্রতিপক্ষকে কাবু করছেন । বুধবার প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবিটিতে প্রিয়াঙ্কার ‘ব্লাডি মেরি’ চরিত্রের প্রথম লুক প্রকাশ করেন। পোস্টার শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘মা, রক্ষক, জলদস্যু। পরিচয় হোক ব্লাডি মেরির সঙ্গে। ....




