রসমালাইয়ে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে হত্যা করেন স্বামী: পুলিশ
স্বামী সাইফুল ইসলাম রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান স্ত্রী শাহিদা আক্তার ওরফে মুন্নিকে (২৯)। ওষুধ মেশানো রসমালাই খেয়ে শাহিদা অচেতন হয়ে পড়ে। এরপর সাইফুল তাঁকে প্রথমে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তারপর মরদেহের পরিচয় গোপন করতে তিনি শাহিদার শরীর থেকে মাথা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেন। ....




