কাগজপত্র যাচাই সাপেক্ষে রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার সিদ্ধান্ত
সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ রয়েছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ রয়েছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গুম, মানবাধিকার, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। ....
বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।" তিনি পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক, সেবাধর্মী এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের কাছে সেবা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। ....
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর সংগঠিত ভয়াবহ ‘জেন-জি’ বিক্ষোভ দমনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে এবং পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে হেফাজতে নেওয়া হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর শপথ গ্রহণের মাত্র একদিন পর এই পদক্ষেপ নিল নেপাল পুলিশ। ....
রাজারবাগ পুলিশ লাইনস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনার প্রথম ভিত্তি বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নেওয়া স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিলের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) বহাল রাখার কথা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্দোলনের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে নয়; সংবিধান ও আইনের নির্ধারিত কাঠামোর মধ্য দিয়েই সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়। ....
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন এবং সংবিধানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো ব্যবস্থার উল্লেখ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হলেও তা বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। ....
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি... ....
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বেলা ১১টায় শুরু হবে। সেদিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মু. শাহাবুদ্দিন জানিয়েছেন, বিএনপির... ....
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ....
গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট... ....
জ্বালানি সংকট ও সরকারি কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারাদেশে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। ....
পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি (SAIDA Shinichi) সাক্ষাৎ করতে এলে সালাহউদ্দিন আহমদ এ সহযোগিতা কামনা করেন। ....
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ....
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইমরান হায়দার। রোববার (১ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ....
জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেইনি। ....
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। ....