<span style="font-size: 24pt; color: #e03e2d;">স্থানীয় সরকার নির্বাচন- কবে হচ্ছে ভোট?</span>
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এক প্রকার নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। ১২টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের পর বর্তমানে এগুলো সরকারি প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় দ্রুত নির্বাচনের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয় সরকারের ৪ হাজার ৬৫৩টি প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হচ্ছে চলতি বছরই। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই আলোচনায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রকাশ্যে আগ্রহ না দেখালেও আগাম প্রস্তুতি নিয়ে রাখছে সংস্থাটি। ভোট গ্রহণ দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। ....




