img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : সিলেট

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।  ....

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আজ নাটোর ও সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক ব্যবস্থা হলেও এর লক্ষ্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে গাছের ডালপালা কর্তনের কাজ চলছে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানাচ্ছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে বিদ্যুৎ লাইনে ত্রুটি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ....

আজ নাটোর ও সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে যেভাবে লাগে আগুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এর এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ....

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে যেভাবে লাগে আগুন

১৪ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এতে যাত্রীদের চরম ভোগান্তি তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ রুটে চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টায় সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ....

১৪ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধ

প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তের ফলে পুরো অঞ্চলে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিবহন খাতে অচলাবস্থার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। হঠাৎ এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ....

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধ

সিলেট জেলা স্টেডিয়াম জরাজীর্ণ, প্রতিমন্ত্রীর ক্ষোভ 

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত সরকারের মেগা দুর্নীতির কারণে স্টেডিয়ামটির এই দশা... ....

সিলেট জেলা স্টেডিয়াম জরাজীর্ণ, প্রতিমন্ত্রীর ক্ষোভ 

সিলেট স্টেডিয়ামের বেহাল দশা, সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রীর

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সংস্কার কাজ শেষে আগামী ৩০ এপ্রিল এই স্টেডিয়াম থেকেই দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ....

সিলেট স্টেডিয়ামের বেহাল দশা, সংস্কারের নির্দেশ প্রতিমন্ত্রীর

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ....

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটে জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাউদ গ্রামে জামায়াতের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়... ....

সিলেটে জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘সংসদে জানতে চাইবো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কেন গ্যাস নেই’

সংসদের প্রথম অধিবেশনে গিয়ে জানতে চাইবো এতদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীকে কেনো গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সিলেট-৬... ....

‘সংসদে জানতে চাইবো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কেন গ্যাস নেই’

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

বিএনপির নির্বাচনী জনসভা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে  শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। এরই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ। তাদের হাতে দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামসংবলিত টি-শার্ট পরিহিত ছিলেন। নগরের জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের দিকে যেতে দেখা যায়। ....

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

রংপুরের বিদায়, শেষ বলে ওকসের ছক্কায় অবিশ্বাস্য জয় সিলেটের

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। শেষ বলের নাটকীয়তায় ছক্কা মেরে দলকে জয় উপহার দেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। ....

রংপুরের বিদায়, শেষ বলে ওকসের ছক্কায় অবিশ্বাস্য জয় সিলেটের

শাকসু নির্বাচনের দাবিতে শাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ, ‘দালাল দালাল’ স্লোগান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন প্রার্থী, তাঁদের সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা।  ....

শাকসু নির্বাচনের দাবিতে শাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ, ‘দালাল দালাল’ স্লোগান

ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সংঘর্ষে নিহত দুই, আহত ১২ জন

সিলেটের ওসমানীনগর এ ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। আহত হন অন্তত ১২ জন। বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগ উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। ....

ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সংঘর্ষে নিহত দুই, আহত ১২ জন