img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : সাশ্রয়

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যায়ের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার যথারীতি বন্ধ থাকবে। ....

জ্বালানি সাশ্রয়ে ঢাবির অফিস সময়সূচি পরিবর্তন

জ্বালানি সাশ্রয়ে আগে বন্ধ হতে পারে দোকান ও শপিংমল

দেশের জ্বালানি খাতে বাড়তি চাপ সামাল দিতে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধের সময় এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, এসব ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার মধ্যেই বন্ধ করার নির্দেশনা আসতে পারে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করবেন। করোনাভাইরাস মহামারির সময় সংক্রমণ কমাতে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ....

জ্বালানি সাশ্রয়ে আগে বন্ধ হতে পারে দোকান ও শপিংমল

যবিপ্রবিতে বিদ্যুৎ সাশ্রয়ে জোরালো উদ্যোগ

সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দৃশ্যমান উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটি ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে নিয়মিত তদারকি, সচেতনতামূলক ব্যানার স্থাপন এবং লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে। ....

যবিপ্রবিতে বিদ্যুৎ সাশ্রয়ে জোরালো উদ্যোগ

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ

 বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকার নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১২টি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ১১৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। ....

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ