img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : সফর

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে ফেরা এবং দেশের অভ্যন্তরে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল এ নির্দেশনা জারি করা হলেও তা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী আগের ২০২৪ সালের ২৭ আগস্টের নির্দেশাবলি বাতিল হয়ে নতুন নিয়ম প্রতিস্থাপিত হবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বিদেশ গমন ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী বা উপমন্ত্রীর একান্ত সচিব তার নির্দেশনা অনুযায়ী উপস্থিত থাকবেন। ....

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে নতুন নির্দেশনা জারি

<span style="font-size: 14pt; color: #000000;">বগুড়ায় পথে প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ</span>

আজ  বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বগুড়ায় যাচ্ছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন তিনি। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ....

<span style="font-size: 14pt; color: #000000;">বগুড়ায় পথে প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ</span>

নাটোরে সেচ মোটরের ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি উত্তর ফসলের মাঠে নেমে এসেছে চরম হতাশা। এক রাতের ব্যবধানে সেখান থেকে সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার... ....

নাটোরে সেচ মোটরের ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

ফুটবল বিশ্বকাপের উত্তাপের মাঝেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, আর শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সূচি জানালেও পরে দুই সিরিজের তারিখে কিছু পরিবর্তন আনা হয়েছে। ....

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

প্রথমবার পাকিস্তান সফরে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল, সিরিজ শুরু ৩ মে

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল যাচ্ছে পাকিস্তান সফরে। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সফরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। সিরিজটি শুরু হবে ৩ মে থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে, আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ মে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৯ এর অংশ হওয়ায় দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড পূর্ণাঙ্গ সফরের সূচি ঘোষণা করেছে। ....

প্রথমবার পাকিস্তান সফরে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল, সিরিজ শুরু ৩ মে

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ....

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর: দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল ভারতের রাজধানী দিল্লি সফর করবেন। এই সফরের মাধ্যমে তিনি মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের প্রথম দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হতে পারে। এছাড়া ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে। ....

এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর: দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায়

চার দিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।  শনিবার (২৮ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ... ....

চার দিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত, স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ....

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে ইয়ুথ ডেলিগেশনে অংশ নিতে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা&nbsp;

ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএসসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ... ....

চীনে ইয়ুথ ডেলিগেশনে অংশ নিতে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা&nbsp;