প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ শেষ দিন
আজ শেষ দিনের মত শুনানির আপিল আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে এ আপিল করা হয়। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। ....




