নবীনদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নতুনদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে দেশের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ....
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নতুনদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে দেশের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ....
গত ১০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৮ জন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এদের মধ্যে পাঁচজন আত্মহত্যা করেছেন, নয়জন দুর্ঘটনায় নিহত হয়েছেন, এবং চারজন অসুস্থতার কারণে মারা গেছেন। নিহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী, বাকি অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। সবচেয়ে বেশি মৃত্যু ঘটে শুক্রবার, ৩ এপ্রিল একদিনে। একই দিনে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চার শিক্ষার্থীও প্রাণ হারান। ....
কিরগিজস্তানে চিকিৎসাবিজ্ঞান পড়তে যাওয়া কয়েক শ’ বাংলাদেশি শিক্ষার্থীর শিক্ষা জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রায় নয় মাস ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কার্যত বন্ধ... ....
গাজায় প্রায় আড়াই বছর ধরে ইসরাইলি আগ্রাসনের ধ্বংসলীলা অব্যাহত রয়েছে, যার ফলে শত শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। তবে, এমন পরিস্থিতিতেও গাজার শিক্ষাব্যবস্থা থেমে যায়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাজার শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। এই দৃশ্যটি বিশ্ববাসীর মধ্যে গভীর প্রভাব ফেলেছে। ভিডিওটির সাথে অনেকে লিখেছেন, ‘গাজার শিক্ষার্থীরা স্কুল-বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ার পরও সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। কে পারবে এই মানুষের ইচ্ছাশক্তি ভাঙতে?’ অন্যদিকে, আরেকজন লিখেছেন, ‘হানাদাররা স্কুল ভেঙেছে, বিশ্ববিদ্যালয়ে বোমা মেরেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে। কিন্তু ফিলিস্তিনি শিক্ষার্থীর মনোবল ভাঙতে পারেনি এবং পারবেও না।’ ....
রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সীমান্ত (২৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টায়। অচেতন অবস্থায় সীমান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন, সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। ....
আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রসচিবদের উদ্দেশ্যে ৩১টি জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করতে হবে। সেখানে কোনো নকল বা সন্দেহজনক সামগ্রী পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে অপসারণ করতে হবে। ....
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে... ....
ইডেন কলেজের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ, যিনি জাহিদ অন্তু নামেও পরিচিত। বৃহস্পতিবার... ....
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ এবং পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থী ও নিহতের পরিবার। ....
ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাসের ব্যবহার বেড়েছে। সম্প্রতি জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মতামত ও অভিজ্ঞতা। সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী ডা. এএনএম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সংকট ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ....
দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের কারণে সাম্প্রতিক সময়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এ বিষয়ে আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে। ....
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস মিলিয়ে (ব্লেন্ডেড) পাঠদান চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়া হতে পারে। একদিন অনলাইন, পরদিন সশরীর—এভাবে পর্যায়ক্রমে ক্লাস চলবে। তবে অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে পাঠদান করতে হবে এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই অনুষ্ঠিত হবে। ....
সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দৃশ্যমান উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটি ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে নিয়মিত তদারকি, সচেতনতামূলক ব্যানার স্থাপন এবং লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে। ....
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। ....
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার সকালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে এবং ভবন সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। ....
গণভোট অধ্যাদেশ বহাল রাখা এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ....
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার (৫ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির কারণে এর আগের দুই দিন—শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল)-আগেই বন্ধ থাকায় মোট তিন দিনের ছুটি মিলছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে। ....
ইসলামী বিশ্ববিদ্যালয়-এর (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী-তে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) হিসেবে ওয়ারেন্ট অফিসার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইবি বিএনসিসি সেনা প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। পরে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মহিউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ....
শুধু শিক্ষকদের উপর দায় দিলেই হবে না অবিভাবকদেরও সচেতন হতে হবে বলেছেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক। মঙ্গলবার (৩০ মার্চ) পাংশা পৌর শহরের... ....
শিক্ষা মন্ত্রণালয় পলিটেকনিক ইনস্টিটিউটের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স তিন বছরে নামানোর চিন্তাভাবনা করছে। এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করতে পারবেন। ....