রোড আইল্যান্ডে বন্দুকধারীর গুলিবর্ষণ, নিহত ২
রোড আইল্যান্ডের পটুকেত শহরে একটি হাই স্কুলের আইস হকি খেলা চলাকালীন নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় রয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে পটুকেত পুলিশ প্রধান টিনা গঞ্জালভেস জানান, গুলি চালানোর পরপরই সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের বুলেটের আঘাতেই (আত্মহত্যা) প্রাণ হারিয়েছেন। ....




