নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, বনানীতে নিহত ২
রাজধানীর বনানীতে একটি যাত্রীবাহী বাস সড়ক বিভাজকে উঠে গেছে, আর এতে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ....
রাজধানীর বনানীতে একটি যাত্রীবাহী বাস সড়ক বিভাজকে উঠে গেছে, আর এতে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ....
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ....
হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, নতুন এই সেবার মাধ্যমে হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন, যা ভ্রমণের সময় লাগেজের ক্ষতি, খোলা বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে সুরক্ষা দেবে। ....
ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর জেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটি রামনগর শহর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল। ৪২ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ি সড়কের একটি বাঁকে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার (১০০ ফুট) গভীর পাথুরে খাদে পড়ে যায়। ....
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। রবিবার (১৯... ....
স্থানীয় সময় ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলো ৪১৯ জন।.... ....
৪১৯ জন হজযাত্রী নিয়ে মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় উল্টোপথে বেপরোয়া গতিতে চালিত একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) জানা গেছে। তবে যাত্রীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৩ এপ্রিল) রাত ১টার দিকে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। ....
ইরানের তেহরান দাবি করেছে, সোমবার (৩০ মার্চ) মাশহাদ বিমানবন্দরে মার্কিন হামলায় মাহান এয়ারের একটি বেসরকারি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাওয়ার কথা ছিল, যেখানে অতি প্রয়োজনীয় ওষুধ ও মানবিক সহায়তা সংগ্রহ করে আনা হতো। হামলার কারণে এই গুরুত্বপূর্ণ মিশন অনিশ্চয়তার মুখে পড়েছে। ....
যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ....
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া বাসটিতে কোনো আসনই খালি ছিল না। বাসের ভেতরে থাকা যাত্রীদের বড় অংশই ছিলেন ঈদ শেষে কর্মস্থলে ফেরা... ....
রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন ১৯ জন যাত্রী। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহা-সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ....
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষ হলেও রাজধানী ছাড়ার প্রবণতা থামেনি। ঈদের তৃতীয় দিন সোমবারও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো ও ভ্রমণপিপাসু যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই সড়কপথের ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক যাত্রার জন্য রেলপথ বেছে নিচ্ছেন। ....
রাজধানীতে শুরু হয়েছে ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের আশায় অনেকেই ট্রেনকে বেছে নেওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশন এখন পরিণত হয়েছে মানুষের স্রোতে। ....
হজযাত্রীদের খেদমতে সর্বোচ্চ মনোযোগ দেবার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি। তিনি বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতাপিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে। ....
দেশে গত জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার চিত্র ছিল অত্যন্ত উদ্বেগজনক। মাসজুড়ে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৪৬ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ২০৪ জন। মোট দুর্ঘটনার প্রায় ৩৭ দশমিক ৮৬ শতাংশই ঘটেছে মোটরসাইকেলকে কেন্দ্র করে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। ....
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এখনো নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন। ফেরিটিতে মোট ৩৪২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড। ....