img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : ম্যাচ

নতুন মুখ সাকলাইন–রিপনকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলো বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং পেসার রিপন মণ্ডল। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি–টোয়েন্টি খেললেও জাতীয় দলের মূল স্কোয়াডে এবারই প্রথম তিনি জায়গা পেলেন। ....

নতুন মুখ সাকলাইন–রিপনকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলো বিসিবি

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি হচ্ছে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম ল্যাথাম। ....

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১১টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল মনে করা হলেও নিউজিল্যান্ডের কাছে হারায় সমালোচনার মুখে পড়ে টাইগাররা। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদদের। ....

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল

৪ ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রোববার (১৯ এপ্রিল) স্টুটগার্ট-কে ৪-২ গোলে হারিয়ে রেকর্ড ৩৫তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ানরা। এখনও চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে দলটি। সবশেষ ১৪টি বুন্দেসলিগা মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতেছে বাভারিয়ানরা ।  মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের পক্ষে ছিল না। ২১ মিনিটে ক্রিসের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৩১ মিনিটে রাফায়েল গুরেইরোর সমতাসূচক গোলের পর নিকোলাস ও আলফোনসো ডেভিসের গোলে প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে গোল করে জয়ের পথে শেষ পেরেকটি ঠুকে দেন হ্যারি কেইন। ম্যাচের শেষদিকে স্টুটগার্ট একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন এখন পর্যন্ত লিগে মাত্র একটি ম্যাচে হেরেছে এবং চারটি ম্যাচ ড্র করেছে। তাদের করা ১০৯টি গোল ইতোমধ্যেই একটি নতুন রেকর্ড গড়েছে। শেষ ১৪ মৌসুমের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করেছে দলটি। এদিকে, সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বায়ার্নের। আগামী বুধবার জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেন-এর মুখোমুখি হবে তারা। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি, যেখানে ২৮ এপ্রিল প্রথম লেগে তাদের প্রতিপক্ষ পিএসজি। ....

৪ ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে আছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান ....

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় দল ঘোষণা ফিফার, বড় অংশ আর্জেন্টিনা-ব্রাজিলের

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়াল বহর ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।... ....

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় দল ঘোষণা ফিফার, বড় অংশ আর্জেন্টিনা-ব্রাজিলের

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ম্যাচ, টিকিট নিয়ে সমালোচনায় ফুটবল বিশ্ব

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুতি তুঙ্গে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৃহৎ ফুটবল ইভেন্ট। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যাচগুলোতে গ্যালারি পূর্ণ দেখতে আশাবাদী, তবে টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত বছরের ডিসেম্বরে সাধারণ দর্শকদের জন্য ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ টিকিটের দাম রাখা হয়েছিল ৬০ ডলার, কিন্তু বর্তমানে সেই টিকিট বাজারে নেই। এমনকি ফিফার অফিসিয়াল সাইটে এখনও ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে না। ....

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ম্যাচ, টিকিট নিয়ে সমালোচনায় ফুটবল বিশ্ব

ফুটবল বিশ্বকাপ: ডাইনামিক প্রাইসিংয়ে নাগালের বাইরে বিশ্বকাপের টিকিট

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা মাঠে শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। আসন্ন বিশ্বকাপের ৪৮টি অংশগ্রহণকারী দল চূড়ান্ত হওয়ার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে... ....

ফুটবল বিশ্বকাপ: ডাইনামিক প্রাইসিংয়ে নাগালের বাইরে বিশ্বকাপের টিকিট

২৯৬ কোটি টাকা ব্যয়ে নাসডাকের ম্যাচিং ইঞ্জিন নিচ্ছে ডিএসই

প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বখ্যাত নাসডাকের ম্যাচিং ইঞ্জিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। নাসডাকের প্রস্তাব অনুযায়ী, ডিএসইর লেনদেন সম্পাদনের এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিস্থাপনে ২৯৬ কোটি টাকা ব্যয় হবে। রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অধিকাংশ পরিচালক তুলনামূলক কম খরচের ম্যাচিং ইঞ্জিন—পাকিস্তানের ইনফোটেক কোম্পানির তৈরি প্রযুক্তি—নেওয়ার পক্ষে ছিলেন। ইনফোটেকের প্রযুক্তি নিলে প্রায় ১৪০ থেকে ১৫০ কোটি টাকা কম ব্যয় হতো। ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন এই তথ্য নিশ্চিত করেছেন। ....

২৯৬ কোটি টাকা ব্যয়ে নাসডাকের ম্যাচিং ইঞ্জিন নিচ্ছে ডিএসই

বাংলাদেশ মজা করে পিটিয়েছে—মোহাম্মদ আমির

সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ভারত ও অন্যান্য দল নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যদিও তার বেশিরভাগ ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভক্ত-সমর্থকদের বিদ্রুপের মুখেও পড়েন। ....

বাংলাদেশ মজা করে পিটিয়েছে—মোহাম্মদ আমির

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে, পাক-ভারত ম্যাচে স্পিন রেকর্ড

কলম্বোয় টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের দল শুধু সুপার এইটেই জায়গা করেনি, পাকিস্তানের বিপক্ষে ভারতের সাফল্যের পাল্লা আরও ভারী করেছে। পাশাপাশি এই ম্যাচে বেশ কিছু দলীয় ও ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। ....

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে, পাক-ভারত ম্যাচে স্পিন রেকর্ড

ভারত-পাকিস্তান লড়াই এখন শুধুই 'লোক দেখানো প্রদর্শনী': মাইকেল আথারটন

ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধুই একটি লোক দেখানো প্রদর্শনী বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। দ্য টাইমসে লেখা কলামে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ....

ভারত-পাকিস্তান লড়াই এখন শুধুই 'লোক দেখানো প্রদর্শনী': মাইকেল আথারটন

ভারত ও পাকিস্তান ম্যাচে হাত মেলালো না মেয়েরাও

হাত মেলায়নি ভারত-পাকিস্তান নারী ক্রিকেট দলের সদস্যরা। থাইল্যান্ডের ব্যাংককে আজ (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। ম্যাচের আগে বা পরে হাত মেলাননি দুই দলের খোলোয়াড়েরা। ....

ভারত ও পাকিস্তান ম্যাচে হাত মেলালো না মেয়েরাও

ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার জন্য দোয়া!

পিসিবি ও আইসিসির মধ্যকার টানাপোড়নে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচই খেলতে চায়নি ভারতের সাথে। বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাইলে টাইগারদের বাদ দেয় আইসিসি। এরপর বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান, তারা ভারতের সাথে নির্ধারিত ম্যাচ বয়কট করে। ....

ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার জন্য দোয়া!