img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : মেক্সিকো

বিশ্বকাপ যাত্রায় ইরানের ঠিকানা থাকছে যুক্তরাষ্ট্রেই

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের উত্তাপেই এখন বেশি আলোচনায়। রাজনৈতিক টানাপোড়েন, নিরাপত্তা শঙ্কা এবং কূটনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে আসর শুরুর আগেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ফুটবল ফেডারেশন তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানায়। তাদের দাবি ছিল, নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পার্দো এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের প্রস্তাব বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত ফিফা এতে সম্মতি দেয়নি। ....

বিশ্বকাপ যাত্রায় ইরানের ঠিকানা থাকছে যুক্তরাষ্ট্রেই

ফুটবল বিশ্বকাপ: ডাইনামিক প্রাইসিংয়ে নাগালের বাইরে বিশ্বকাপের টিকিট

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা মাঠে শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। আসন্ন বিশ্বকাপের ৪৮টি অংশগ্রহণকারী দল চূড়ান্ত হওয়ার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে... ....

ফুটবল বিশ্বকাপ: ডাইনামিক প্রাইসিংয়ে নাগালের বাইরে বিশ্বকাপের টিকিট

মেক্সিকান মাদক সম্রাট এল মেনচোর বিরুদ্ধে যেভাবে সফল হলো শ্বাসরুদ্ধকর অভিযান

রোববার (২২ ফেব্রুয়ারি) মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোতে এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে মেক্সিকান বাহিনী 'এল মেনচো' নামে পরিচিত নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসকে হত্যা করেছে। তিনি ছিলেন কুখ্যাত 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি)-এর প্রধান নেতা। ....

মেক্সিকান মাদক সম্রাট এল মেনচোর বিরুদ্ধে যেভাবে সফল হলো শ্বাসরুদ্ধকর অভিযান

মাদক সম্রাট ‘এল মেনচো’ নিহত, মেক্সিকো জুড়ে সহিংসতার আগুন

মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠনের প্রধান, এক মাদক সম্রাটকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমাঞ্চলীয় জালিস্কো প্রদেশসহ বেশ কিছু এলাকায় সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস—যিনি "এল মেনচো" নামে পরিচিত—রবিবার জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে আহত হন। পরে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র তার মাথার ওপর ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। ....

মাদক সম্রাট ‘এল মেনচো’ নিহত, মেক্সিকো জুড়ে সহিংসতার আগুন