আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যের দ্বন্দ্বে মুছাব্বির হত্যা: ডিবি
রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। হত্যার নির্দেশদাতা হিসেবে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নামও প্রকাশ করেছে ডিবি। ....




