‘একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে জামায়াতে ইসলামী নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এটি জাতির সঙ্গে প্রতারণা ও ভণ্ডামির শামিল। ....




