ঢাকা-৬ আসনের ফল স্থগিতের আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিতের আবেদন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী ড. মো. আবদুল মান্নান। গভীর রাতে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি এই আবেদন জমা দেন। ....




