ভুয়া অ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপে নতুন সতর্কবার্তা
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে, কারণ কিছু ভুয়া অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ২০০ জন ব্যবহারকারীকে সরাসরি এই ঝুঁকির বিষয়টি জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, ইতালির ভিত্তিক এক স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “এসআইও” ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করেছে, যা বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই ইতালি থেকে এবং তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট করা হয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত সতর্কতাও দেওয়া হয়েছে। ....




