নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে তাদের পুরুষ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল, কিন্তু আইসিসি তা নাকচ করে দেয়। নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ, আর তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটি এখন এক বৃহত্তর রাজনৈতিক বিরোধের কেন্দ্রে চলে এসেছে। সরকারের এই কঠোর অবস্থানের পক্ষে যেমন জনমত রয়েছে, তেমনি অনেকেই আশঙ্কা করছেন যে এর ফলে দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। ....